খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন চলছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল সাড়ে ১০টা থেকে মানববন্ধন শুরু করেন দলটির নেতাকর্মীরা। মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ অসংখ্য নেতাকর্মী এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন। এছাড়া ২০ দলীয় জোটের শীর্ষ নেতারাও মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিএনপির ডাকা কর্মসূচি ঘিরে ভোর থেকেই জাতীয় প্রেসক্লাব ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।…

Read More

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু গ্রেফতার

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছ। বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে ফেরার পথে সেগুনবাগিচা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Read More

গেতাফের বিপক্ষে পয়েন্ট হারালো বার্সেলোনা

মাদ্রিদ, ১২ ফেব্রুয়ারি : গেতাফের সাথে রোববার লা লিগায় গোলশুণ্য ড্র করে সমর্থকদের হতাশ করার পাশাপাশি পয়েন্ট হারিয়েছে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। গত সপ্তাহে কাতালান ডার্বিতে এস্পানেয়লের সাথে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলের ড্র নিয়ে কোনরকমে পরাজয় থেকে রক্ষা পেয়েছিল বার্সা। কিন্তু কাল গেতাফের দারুন সংঘবদ্ধ দলের বিপক্ষে কোনভাবেই পেরে উঠেনি কাতালান জায়ান্টরা। এই ম্যাচের মাধ্যমে আরেকবার গেতাফে প্রমান করেছে কেন তারা লীগে তৃতীয় সেরা রক্ষণভাগের রেকর্ড নিয়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে এখন পর্যন্ত আক্রমনভাগে নিজেকে প্রমান করতে না পারা লুইস সুয়ারেজ বিরতির ঠিক আগে লিওনেল মেসির ফ্রি-কিক…

Read More

ডিভিশন পেলেন খালেদা জিয়া

ঢাকা, ১২ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের আদেশ অনুযায়ী কারাগারে ডিভিশন দেয়া হয়েছে। মহা-কারাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন আজ বিকেলে সাংবাদিকদের জানান, ‘আদালতের আদেশ কারাগারে পৌঁছার পর আমরা বেগম খালেদা জিয়াকে ডিভিশন প্রদান করেছি’। বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়ার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে কারা কর্তৃপক্ষের কাছে বেগম খালেদা জিয়ার ডিভিশন সংক্রান্ত আদালতের আদেশ হস্তান্তর করে। এর আগে আদালতের রায় এবং সামাজিক মর্যাদা বিবেচনায় কারাগারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ডিভিশন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

Read More

পোপের সঙ্গে আজ সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী

রোম (ইতালি), ১২ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাত করতে আজ ভ্যাটিক্যান সিটি সফর করবেন। পোপের আমন্ত্রণে সকালে তিনি এ হলি সিটি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী গত রোববার এখানে এসে পৌঁছান। ভ্যাটিক্যান সিটিতে পৌঁছার পর সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরআগে পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। প্রধানমন্ত্রী সেখানে সেক্রেটারি স্টেট অব ভ্যাটিক্যান সিটি কার্ডিনাল পিত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিক্যান সিটিতে সিস্টিন চ্যাপেল এবং সেন্ট পিটার’স ব্যাসিলিকা পরিদর্শন করবেন। ‘দি সিস্টিন চ্যাপেল’…

Read More

প্রধানমন্ত্রী রোম পৌঁছেছেন

রোম, ১২ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিক্যান সিটিতে চার দিনের সরকারি সফরে আজ বিকেলে রোম পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে এ্যামিরেটস-এর একটি ফ্লাইট বিকেল ৬.৪৫ মিনিটে লিউনার্দো দ্য-ভিঞ্চি মিউমিচিনো বিমান বন্দরে অবতরণ করে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং ইফাদ-এর ভাইস প্রেসিডেন্ট ক্লদিয়া রিখতার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ইতালিতে প্রধানমন্ত্রী ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াঙবো’র আমন্ত্রণে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) পরিচালনা পরিষদের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা ১২ ফেব্রুয়ারি হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন এবং এ সময়…

Read More