খালেদা জিয়ার রায়ের অনুলিপি পেতে আদালতে আইনজীবীরা

খালেদা জিয়া। ফাইল ছবিখালেদা জিয়া। ফাইল ছবিজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের অনুলিপি পেতে আদালতের সামনে অপেক্ষা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা। আজ সোমবার সকাল থেকেই সানাউল্লাহ মিঞাসহ বিএনপিপন্থী কয়েকজন আইনজীবীকে আদালতের সামনে অপেক্ষা করতে দেখা গেছে। আজ বেলা দেড়টায় সানাউল্লাহ মিঞা প্রথম আলোকে বলেন, এই মামলার রায়ের অনুলিপি দেওয়া হবে জেনে তাঁরা আদালতে এসেছেন। এর আগে গতকাল রোববার সানাউল্লাহ মিঞা রায়ের অনুলিপি কখন দেওয়া হবে, তা আদালতের কাছে জানতে চান। এর পরিপ্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামান তাঁকে রায়ের অনুলিপি দেওয়ার বিষয়ে সময় জানিয়েছিলেন। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট…

Read More

সংগীতশিল্পী সাবা তানি আর নেই

আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সকালে উত্তরায় নিজ বাসায় তার মৃত দেহ পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। খালাতো ভাই চিত্রনায়ক নাঈম সাবা তানির মৃত্যুর খবরের সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন। পরিবার নিয়ে মালয়েশিয়ায় থাকা নাঈম বলেন, এরই মধ্যে তিনি সাবা তানির মৃত্যু সংবাদ পেয়েছেন। বললেন, সাবা তানি দীর্ঘদিন যাবৎ নিম্ন রক্তচাপে ভুগছিলেন। উত্তরার বাসায় মায়ের সঙ্গে থাকতেন। গতকাল রোববার নিউ ইস্কাটনে বড় বোনের বাসায় যান মা। রাতে তিনি সেখানেই ছিলেন। কাল রাত থেকে অনেকেই সাবা…

Read More

দীর্ঘদিন আটক থাকা ১৩৯ আসামির বিচার শেষ করার নির্দেশ

সারাদেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে আটক থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আদালতে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের পক্ষে সাত বছরের বেশি সময় কারাগারে আটক থাকা আসামি একটি তালিকা আদালতে উপস্থাপন করেন আইনজীবী কুমার দেবুল দে।

Read More

‘বাঘি টু’ মুক্তি আগেই তৃতীয় কিস্তির ঘোষণা

 টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি’ সিনেমা ২০১৬ সালে মুক্তি পায়। টাইগারের বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর। সাব্বির খান পরিচালিত এ সিনেমাটি প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়াল। বক্স অফিস সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘বাঘি টু’। এবার সিনেমাটিতে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৩০ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। নতুন খবর, ‘বাঘি টু’ মুক্তির আগেই এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতারা। সোমবার সকালে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এক টুইট বার্তায় এ ঘোষণা দেন। এতে তিনি লিখেন, ‘আমাদের…

Read More

ঢাকা বার নির্বাচন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি  : এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৮-১৯ ইং মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। এ নির্বাচনের কমিশনার এ্যাডভোকেট সালমা হাই টুনি জানান, ঢাকা বার-এর কার্যনির্বাহী কমিটির ২৭টি পদের বিপরীতে মোট ৫৫ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা আইনজীবী সমিতিতে নিবন্ধিত আইনজীবীর সংখ্যা প্রায় ২২ হাজার ২৪ জন হলেও বৈধ ভোটারের সংখ্যা ১৬ হাজার ১২৯ জন। এখানে প্যানেল ভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয়…

Read More

সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (২০) এক যুবক নিহত

দিয়া ইসলাম : সোমবার সকাল আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী রাবেয়া ক্লিনিকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে অজ্ঞাত ওই যুবক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পড়নে প্যান্ট ও শার্ট রয়েছে। অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই ইবনে ফরহাদ। এঘটনায় সাভার মডেল…

Read More

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অাসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অানসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি নষ্ট করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে। আজ সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে অাগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন অাপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। অামরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর…

Read More

আজ ৪জি যুগে বাংলাদেশের অভিষেক

মোবাইল অপারেটরগুলোর কাছে সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফোর-জি লাইসেন্স হস্তান্তর করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। লাইসেন্স পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মোবাইল অপারেটরগুলো চালু করবে চতুর্থ প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক সেবা। সে হিসেবে আজই ৪জি যুগে অভিষেক হচ্ছে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ফোর-জি লাইসেন্স হস্তান্তরের আয়োজন করা হয়েছে। গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের শীর্ষ নির্বাহীদের হাতে লাইসেন্স তুলে দেওয়া হবে। দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি গত ১৩ ফেব্রুয়ারি নিলামে অপারেটরদের স্পেকটার্ম টেকনোলজি সরবরাহ করে।

Read More

নতুন বিতর্কে সাব্বির

‘কবে শুধরাবেন সাব্বির!’, ‘সাব্বির ফিরে আস’, ‘আর কত সাব্বির?’ দু’দিন হলো সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে সাব্বির রহমান রুম্মানকে নিয়ে এমন সব পোস্টের ছড়াছড়ি। কারণ আবারো বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন জাতীয় দলে থাকা এ প্রতিভাবান ক্রিকেটার। সিলেটে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে এসে গভীর রাতে ভিডিও চ্যাট করছিলেন কিছু সংখ্যক মেয়ের সঙ্গে। আর সেই চ্যাটের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এতেই উঠেছে নতুন করে বিতর্কের ঝড়। তাই গতকাল একাদশে না থাকায় ধারণা করা হচ্ছে এ বিতর্কের কারণেই বাদ পড়েছেন তিনি! বেশ কিছু দিন থেকে ক্রিকেট ভক্তদের ধিক্কার ও আহাজরির নাম জাতীয়…

Read More

মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাতায়াতের রুট নির্ধারণ

  ঢাকা, ১৯ ফেব্রুয়ারি  : একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে যাতায়াতের জন্য একটি রুট-ম্যাপ প্রণয়ন করেছে ‘একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্ব কমিটি’। ঢাকা বিশ্ববিদ্যালয় আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের রুট-ম্যাপটি আগামী ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৭টা থেকে কার্যকর হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে জনসাধারণ পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসি মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড়, নিউমার্কেট-ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর দিকের গেইট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন। শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর কবরস্থানের মূল গেইট (দক্ষিণ দিকের)…

Read More