সাভারে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত (২০) এক যুবক নিহত

Accident1দিয়া ইসলাম : সোমবার সকাল আটটার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রেডিওকলোনী রাবেয়া ক্লিনিকের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে অজ্ঞাত ওই যুবক মহাসড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায় এসময় ঘটনাস্থলেই ওই যুবক নিহত হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের পড়নে প্যান্ট ও শার্ট রয়েছে।
অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই ইবনে ফরহাদ।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ে কাঁঠালবাড়ি এলাকায় গরুর গুতোয় এক (৫০) ব্যক্তি নিহত হয়েছে।

Related posts

Leave a Comment