নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে গিয়ে ৯জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। আজ সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। হতাহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকায় লরির ধাক্কায় একটি বাস উল্টে গেছে। আর এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
Read MoreDay: February 26, 2018
‘জাবি ভিসির নিয়োগ কেন অবৈধ নয়’
দিয়া ইসলাম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নিয়োগ দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। গত ১৫ ফেব্রুয়ারি উপাচার্য পদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে আরো চার বছরের জন্য পুনর্নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে ২০১৪…
Read Moreসাভারে সোয়েটার কারখানায় আগুন
দিয়া ইসলাম : সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে জুশরাত নামে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। শ্রমিকরা জানায়, দুপুরে জুশরাত কারখানার একটি অংশে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। একপর্যায়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিদিষ্ট করে জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।
Read Moreসাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
সাভারে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি টাইলস’র পাশ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসনিুল কাদির। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা…
Read Moreমানসম্পন্ন-সময়োপযোগী শিক্ষার কোন বিকল্প নেই : প্রধানমন্ত্রী
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বিশ্বায়নের এই যুগে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে মানসম্পন্ন ও সময়োপযোগী উচ্চশিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, ‘মানসম্পন্ন শিক্ষা এবং গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিই পারে সকল প্রতিকূলতা এবং প্রতিবন্ধকতাকে কাটিয়ে সভ্যতাকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে।’ শেখ হাসিনা রোববার সকালে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৫ ও ২০১৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। যুগোপযোগী উচ্চশিক্ষা মানবসম্পদ উন্নয়ন এবং একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য…
Read Moreবইমেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত ১০০ ভাষণ’
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি : অমর একুশের গ্রন্থমেলায় এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন বই ‘নির্বাচিত ১০০ ভাষণ (২০১৪-২০১৭)’। বইটির প্রধান সম্পাদক হচ্ছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও স্বনামখ্যাত সাংবাদিক ইহসানুল করিম। গ্রন্থনা ও সম্পাদনায় রয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্তি প্রেস সচিব মো. নজরুল ইসলাম। ৫৫২ পৃষ্ঠার বইটি ঢাকার জিনিয়াস পাবলিকেশন্স’র পক্ষে প্রকাশক হচ্ছেন মো. হাবিবুর রহমান। সহযোগিতায় রয়েছেন শাওন চৌধুরী। বইটি প্রধানমন্ত্রী উৎসর্গ করেছেন তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চার বছরে দেশ-বিদেশে যেসব ভাষণ দিয়েছেন তার মধ্য থেকে…
Read More