দিয়া ইসলাম : সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে জুশরাত নামে একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
শ্রমিকরা জানায়, দুপুরে জুশরাত কারখানার একটি অংশে হঠাৎ আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। একপর্যায়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার লিটন আহমেদ জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিদিষ্ট করে জানানো সম্ভব নয় বলেও জানান তিনি।
