সাভারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

saver -model tanaসাভারে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের মধুমতি টাইলস’র পাশ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায় দুপুরে মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই ব্যক্তির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি মোহসনিুল কাদির। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment