ঢাকার ধামরাইয়ে কুপিয়ে হত্যা

দিয়া ইসলাম : ঢাকার ধামরাইয়ে জিন্নত আলী নামের (৫০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী রাসেদা বেগমকে কুপিয়ে জখম করে দুর্বৃওরা। রাতে ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় দুর্বৃওরা রাতে ওই গ্রামের স্বামী স্ত্রীর রুমে ঢুকে স্বামী জিন্নত আলী ও স্ত্রী রাসেদাকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ব্যবসায়ী জিন্নত আলী মারা যায়। চিকিৎসকরা জানিয়েছে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম…

Read More

রূপা হত্যার রায় ১২ ফেব্রুয়ারি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এ মামলার রায়ের দিন ধার্য করেছেন আদালতের বিচারক আবুল মনসুর মিয়া। আজ সোমবার দুপুর একটা পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এর আগে বেলা ১১টায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ মামলার বিচার কার্যক্রম শুরু করেন। এ সময় মামলার আসামিরা উপস্থিত ছিলেন। গত বছরের ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার…

Read More

রাষ্ট্রপতি পদে আবদুল হামিদের মনোনয়নপত্র দাখিল

রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদার কাছে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলির সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দাখিল শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের কাছে অনেকেই আছেন। আমাদের কাছে মনে হচ্ছে…

Read More

পরিকল্পনা ছাড়া সরকারের পক্ষে দাবি পূরণ সম্ভব নয় : প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিক্ষোভ করলেই সরকারের পক্ষে দাবি পূরণ সম্ভব নয়। কারণ সরকার পরিকল্পনা এবং বাজেট ছাড়া দাবি পূরণ করতে পারে না। দাবি আদায়ে রাজপথে আন্দোলনরত শিক্ষকদের একটি অংশের প্রতি ইঙ্গিত করে তিনি রোববার একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের শেষ বছরে এসে কেউ যদি মনে করেন সরকারের এটা শেষ বছর কাজেই দাবি করলেই আমরা সব শুনে ফেলবো, সেটা সম্ভব নয়। কারণ আমাদের একটা বাজেট দিয়ে পরিকল্পিতভাবে চলতে হয়।’ তিনি বলেন, ‘কোথায় কোথায় সরকারীকরণ করতে হবে, কোন নীতিমালার ভিত্তিতে করতে হবে, সেটাওতো একটা নীতিমালার ভিত্তিতেই হতে…

Read More