ঢাকার ধামরাইয়ে কুপিয়ে হত্যা

hottaদিয়া ইসলাম : ঢাকার ধামরাইয়ে জিন্নত আলী নামের (৫০) এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এসময় ওই ব্যবসায়ীর স্ত্রী রাসেদা বেগমকে কুপিয়ে জখম করে দুর্বৃওরা।
রাতে ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় দুর্বৃওরা রাতে ওই গ্রামের স্বামী স্ত্রীর রুমে ঢুকে স্বামী জিন্নত আলী ও স্ত্রী রাসেদাকে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ব্যবসায়ী জিন্নত আলী মারা যায়। চিকিৎসকরা জানিয়েছে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক।
এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে ধামরাই থানা পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Related posts

Leave a Comment