ঢাকা, ৯ ফেব্রুয়ারি : শ্রীলংকান বোলিং তোপে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। যা লংকানদের বিপক্ষে দেশের মাটিতে এটি বাংলাদেশের সর্বনিম্ন রান। এমনকি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এটিই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দেশের মাটিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের আগের সর্বনিম্ন দলীয় স্কোর ছিলো ১৫৮ রান। ২০০৯ সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে লংকানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ ইনিংসে ১৫৮ রানে গুটিয়ে ৪৬৫ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে বাংলাদেশ। ঢাকার টেস্টের এই স্কোর শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম সর্বনিম্ন। আগের চারবার শ্রীলংকার বিপক্ষে…
Read MoreDay: February 9, 2018
লুসি হেলেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
বরিশাল, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ নারী লুসি হেলেন ফ্রান্সিস হোল্টের সহায়তায় এগিয়ে এসেছেন। লুসি হেলেন ৫৭ বছর ধরে বাংলাদেশে বসবাস করছেন। প্রতি বছর ভিসা নবায়নের অবসান ঘটিয়ে শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার ১৫ বছরের মাল্টিপল বাংলাদেশী ভিসাসহ লুসি হেলেনের হাতে তার পাসপোর্ট তুলে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে জনসভার আগে ১৫ বছরের মাল্টিপল ভিসাসহ লুসি হেলেনের হাতে তার পাসপোর্টটি তুলে দেন।’ প্রেস সচিব বলেন, পাসপোর্ট হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মানবতাবাদী লুসি হেলেনের সঙ্গে কথা বলেন। লুসি হেলেন বর্তমানে বরিশাল শহরে অক্সফোর্ড…
Read Moreপুরনো জেলের অফিস কক্ষ খালেদার নতুন ঠিকানা
পুরনো ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কারাগারে ঢুকতেই বাম দিকে যে দ্বিতল ভবন- এর নিচতলাতে তাকে রাখা হয়েছে। এখানে আগে কারা কর্মকর্তারা অফিস করতেন। কয়েক দিন আগে কক্ষগুলো ধোয়া মোছা করে পরিষ্কার করা হয়। রায় ঘোষণার পর বেলা ৩টা ১২ মিনিটে খালেদা জিয়াকে র্যাব-পুলিশের কড়া পাহারায় কারাগারে নেওয়া হয়। সেখানে আইনজীবীদের সঙ্গে কিছু কথা বলার পর ভেতরে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। আদালতের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার সঙ্গে কারাগারে অবস্থান করবেন তার গৃহকর্মী ফাতেমা। কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত…
Read More‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় বাপ্পী-অপু বিশ্বাস
ঢালিউডের সুপারহিট সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ । ১৭ বছর পর গেল বছরের নভেম্বরে ছবিটির সিক্যুয়াল নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সিনেমাটির প্রযোজনা করবে বলে সে সময় চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। তবে অধরা ছিল এই সিক্যুয়ালে নায়ক-নায়িকা হিসেবে অভিনয় করছেন কারা? তবে ৮ ফেব্রুয়ারি রাতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস। বাপ্পী-অপু দুজনেই নিশ্চিত জানিয়েছেন, তারা শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২ ছবিতে অভিনয় করবেন। আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন। তবে শুটিং কবে শুরু হবে এ নিয়েই কেউই…
Read Moreমোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা
নোয়াখালীর সেনবাগের আহম্মদপুর গ্রামে মো. আবু শাকের শাহীন (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে নিজ বাড়ির অদূরে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু শাকের শাহীন উপজেলার কাবিলপুর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মোরশেদ আলমের ছেলে এবং স্থানীয় কাবিলপুর হাজী মোকসুদুর রহমান মুসলিম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। তার পিতা মোরশেদ আলম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দুই ভাই দুই বোনের মধ্যে শাহীন সবার বড়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। নিহত শাহীনের মা রোকেয়া…
Read Moreশাহজালালে প্রায় ৬ কেজি স্বর্ণসহ ২ যাত্রী গ্রেফতার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কেজি ৮০০ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এ সময় বিমানের দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার রাতে ঢাকায় এলে বিমানের ওই যাত্রীদের আটক করা হয়। পরে তাদের ব্লেজার, জুতা ও মোবাইল ফোনের কভারের ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যাত্রীরা হলেন- ফেনীর কেরামত আলী ও ঢাকার লোকমান। এ ঘটনায় মামলা হয়েছে।
Read Moreজাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে দ্বিতীয় বারের মত দুই দিন ব্যাপি ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০১৮ শুরু
দিয়া ইসলাম : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে দ্বিতীয় বারের মত দুই দিন ব্যাপি ন্যাশনাল সায়েন্স ফেস্ট ২০১৮ শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বিশ^বিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দুই দিন ব্যাপি এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ। বিজ্ঞান মেলায় সাভার ও আশুলিয়ার ৩০টি স্কুল, কলেজ ২০ টি ও ইউনিভার্সিটি ১২ টির প্রায় ৮শ’ ৭২ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। মেলায় ৫০টি প্রজেক্ট বসেছে। এখানে বিজ্ঞানের উপর বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড.খবির উদ্দিন,সায়েন্স ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির সোহাগ,সাধারণ…
Read Moreউচ্চ আদালতে দণ্ড চূড়ান্ত না হলে নির্বাচনে বাধা নেই খালেদার
দেশের সর্বোচ্চ আদালতে নিম্ন আদালতের দণ্ড যদি বহাল থাকে তবেই কেবল কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রয়েছে। তাও দুই বছর পর্যন্ত দণ্ড থাকলে। এ রকম দণ্ড উচ্চ আদালতে বহাল রাখা হলে সাজা ভোগের পর ৫ বছরকাল কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যায়। অবশ্য দেশে এখন পর্যন্ত এমন নজির প্রতিষ্ঠিত হয়নি। অর্থাৎ বিচারিক আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দণ্ডিত হলেও তিনি যদি আপিল করেন তবে ওই আপিল সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিমকোর্টে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেগম জিয়া নির্বাচনে অযোগ্য হবেন না। স্বাধীনতার পর এখন পর্যন্ত বিচারাধীন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংসদ নির্বাচনে…
Read Moreজনগণের মধ্যে কোন আতঙ্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা, ৯ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার পর জনগণের মধ্য কোন ধরনের আতঙ্ক নেই। বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনমনেও কোন ধরনের আতঙ্ক নেই। তবে এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এ দলকে তো নিষিদ্ধ করা হয়নি। যেকোনও কর্মসূচি তারা তো নিতেই পারে। তবে রায়কে কেন্দ্র করে বিএনপি যদি কোনও কর্মসূচি দেয়, বিশৃঙ্খলা কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ তা প্রতিহত করবে। তবে কেউ যেন ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য সতর্ক থাকবে পুলিশ। খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘তার বয়স, ২ বার তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে তাকে পুরাতন ঢাকার যে পুরনো কেন্দ্রীয় কারাগার ছিল সেখানে রাখা হবে। সাবেক প্রধানমন্ত্রী এবং একটা বড় দলের চেয়ারপার্সন হিসেবে তার যেসব সুবিধা পাওয়ার কথা তাকে তা দেয়া হবে।’ খালেদা জিয়ার বর্তমান বাসভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এ ধরনের কোনও সিদ্ধান্ত হয়নি। পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়াকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে কিনা সে ব্যাপারেও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে পরবর্তীতে যেকোনও সময় যেকোনও সিদ্ধান্ত নিয়ে ওনাকে যেকোনও জায়গায় নেওয়া হতে পারে।
ঢাকা, ৯ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষণার পর জনগণের মধ্য কোন ধরনের আতঙ্ক নেই। বৃহস্পতিবার খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘোষনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনমনেও কোন ধরনের আতঙ্ক নেই। তবে এ রায়কে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। এ দলকে তো…
Read Moreপ্রধানমন্ত্রী রোববার ইতালি যাচ্ছেন
ঢাকা, ৯ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইতালিতে ৪ দিনের সরকারি সফরে রোববার রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ইফাদ-এর প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুনগবো’র আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ বৈঠকে যোগ দিচ্ছেন। পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে শেখ হাসিনা হলি সি (ভ্যাটিক্যান সিটি) সফর করবেন, সেখানে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। রোববার ভোরে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্স’র একটি ফ্লাইট রোমের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। ফ্লাইট স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা…
Read More