প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে সরকার। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। তাই আওয়ামী লীগ সরকার শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতা অনুয়ায়ী পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, দেশে ৯৬ সালে একটিমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলো। আমরা এখন প্রতিটি জেলায় ক্রমান্বয়ে একটি করে বিশ্ববিদ্যালয় করে দেয়ার উদ্যোগ নিয়েছি। আমরা কৃষির ওপর গুরুত্ব…
Read MoreDay: February 25, 2018
তালায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সাতক্ষীরার তালায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী লিটন হোসেন মৃধা (৩৫) নিহত হয়েছেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
Read Moreখালেদা জিয়ার জামিন শুনানি আজ
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ রবিবার হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য রেখেছেন। খালেদা জিয়ার জামিন আবেদনটি সংশ্লিষ্ট বেঞ্চের আজকের দৈনন্দিন কার্যতালিকার ৩৬ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে জামিন শুনানিকে কেন্দ্র করে হাইকোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। একই মামলায় দশ বছরের জন্য সশ্রম সাজা দেওয়া হয় বিএনপির সিনিয়র…
Read Moreসব কর্মসূচির জন্যই অনুমতি নিতে হবে কেন :ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত ও আটক করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। অনুমতি না থাকায় কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি-পুলিশের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, সব ধরনের কর্মসূচির অনুমতি নিতে হবে কেন? ফুটপাতে দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করতে পারব না কেন? এটা তো আমাদের মৌলিক অধিকার। তাহলে কি ঘরের মধ্যে কথা বলতেও পুলিশের অনুমতি লাগবে? গতকাল শনিবার বিএনপি কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত কালো পতাকা কর্মসূচিতে পুলিশি বাধা ও লাঠিপেটার প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তাত্ক্ষণিক…
Read Moreভারতে স্কুলে গাড়ি চাপায় নিহত ৯ শিশু
ভারতের বিহারে একটি স্কুলের ৯ শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। শনিবার একটি দ্রুতগড়ির গাড়ি স্কুলের ভেতর আকস্মিকভাবে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বিবেক কুমার জানান, ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফর নগরের আহিয়াপুর-ঝাপাহ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় স্কুল ছুটি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বাইরে আসছিল। এসময় একটি গাড়ি দ্রুত এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এরপর দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সিএনএন
Read Moreসুয়ারেজের হ্যাটট্রিক, মেসির জোড়া গোল
লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অনন্য অসাধারণ পারফরমেন্সে জিরোনাকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির জোড়া গোলের সুবাদে স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ৬-১ গোলের বড় জয় পেয়েছে আর্নেস্তো ভালভার্দের শিষ্য। শুরুটা অবশ্যই ভালো হয়নি বার্সেলোনার। ৩ মিনিটেই তাদের জালে বল জড়ায় অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ জিরোনা। এরপরই একসাথে জ্বলে ওঠেন সুয়ারেজ ও মেসি। ২ মিনিট পরেই গোল পরিশোধ করেন সুয়ারেজ। ম্যাচের ৩০ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান মেসি। ৩৬ মিনিটে অবিশ্বাস্যভাবে ফ্রি কিক থেকে প্রতিপক্ষের জালে বল জড়ান আর্জেন্টাইন তারকা। ডি-বক্সের বাইরে থেকে গড়ানো শট নেন তিনি। মানব…
Read Moreগাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ীতে কয়েকটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে আগুন লাগে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী এলাকায় সেলিম ও সালামের কয়েকটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি।
Read Moreশেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : তোফায়েল
ভোলা, ২৫ ফেব্রুয়ারি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের মানুষ বুঝতে পেরেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। তাঁর নেতৃত্বে বাংলাদেশ অভুতপূর্বভাবে এগিয়ে চলছে। মন্ত্রী শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি ৫ম পর্বের সুবিধাভোগীদের সনদপত্র গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের প্রাক্কালে শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ…
Read Moreশ্রীদেবী আর নেই
নয়াদিল্লী, ২৫ ফেব্রুয়ারি : বলিউড সুপারস্টার শ্রীদেবী কাপুর মারা গেছেন। হিন্দী সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে তিনি পরিচিত। রোববার বার্তা সংস্থা পিটিআই একথা জানায়। দুবাইয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ৫৪ বছর বয়সী এই তারকার শনিবার রাতে আমিরাতে তার ভাতিজার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। এ সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। তার এই মৃত্যুর সংবাদে বলিউড পাড়ায় শোকের ছায়া নেমে আসে। অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া টুইট বার্তায় লিখেছেন, ‘আমি শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। শ্রীদেবীর সকল ভক্ত ও শুভাকাক্সক্ষীদের প্রতি গভীর…
Read Moreউ.কোরিয়ার বিরুদ্ধে ‘এ যাবতকালের সবচেয়ে কঠিন’ অবরোধ আরোপের ঘোষণা ট্রাম্পের
ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার শিপিং সংশ্লিষ্ট বিভিন্ন সম্পদের বিরুদ্ধে নতুন করে কঠোর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি একে পিয়ংইয়ং সরকারের বিরুদ্ধে ‘এ যাবতকালের সবচেয়ে কঠোর’ অবরোধ হিসেবে উল্লেখ করেন। খবর এএফপি’র। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরার লক্ষ্যে দেশটিকে সর্বোচ্চ চাপে রাখতে ট্রাম্প শুক্রবার ওয়াশিংটনের উপকণ্ঠে রক্ষণশীলদের উদ্দেশে দেয়া তার প্রচারণামূলক বক্তব্যে এসব কথা বলেন। তিনি দাবি করেন, ‘আমরা আজ দেশটির বিরুদ্ধে এ যাবতকালের সবচেয়ে কঠোর অবরোধ আরোপ করেছি।’ মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মুচিন অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহুর্তে উত্তর কোরিয়ার ব্যবহৃত…
Read More