বেইজিংয়ে অগ্নিকান্ডে ১৯ জনের মৃত্যু, আহত ৮

agunবেইজিং, ১৯ নভেম্বর : চীনের রাজধানী বেইজিংয়ের একটি বাড়িতে শনিবার ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ জন মারা গেছে ও আট জন আহত হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাক্সিং জেলায় এ ঘটনা ঘটে।
প্রতিবেদনটিতে আগুন কিভাবে লেগেছে সে ব্যাপারে কিছু বলা হয়নি।
তবে এতে বলা হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
প্রায় তিন ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment