প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু

p.scঢাকা, ১৯ নভেম্বর : প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা-২০১৭ আজ থেকে সারাদেশে শুরু হয়েছে । চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এই পরীক্ষায় অংশ নিচ্ছে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিশু।
গত বছর ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নিয়েছিল।
এই পরীক্ষায় এবার ৩ হাজার ৩৩২ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। তারা পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
দেশের ৭ হাজার ২৭৯ টি এবং বিদেশের ১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। এবারে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন। এর মধ্যে ছাত্রী ১৫ লাখ ৪ হাজার ৫২৪ জন এবং ছাত্র ১২ লাখ ৯৯ হাজার ৯৮৫ জন।
ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ১ লাখ ৫৩ হাজার ১৫২ জন এবং ছাত্রী ১ লাখ ৩৮ হাজার ৪১৪ জন। আজ ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলা বিষয়ের পরীক্ষা। মঙ্গলবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বুধবার প্রাথমিক বিজ্ঞান, বৃহস্পতিবার ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর রোববার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Related posts

Leave a Comment