জাবিতে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার দায়ে শিক্ষার্থী মাহমুদুল গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহম্মেদকে পিটিয়ে হত্যার দায়ে একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকাল দশটার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ। এর আগে শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহমুদুল হাসান রায়হান জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫০ তম আবর্তনের শিক্ষার্থী। এর আগে সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও পরে মামলা করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলা দায়েরের পর থেকে আসামিরা গা-ঢাকা দেয়। পুলিশও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাতভর অভিযান পরিচালনা করে গাজীপুরের হোতাপাড়া থেকে মাহমুদুল হাসান রায়হানকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুঈদ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম আহম্মেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহার ভুক্ত একজন আসামিকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।

Related posts

Leave a Comment