সাভার গলফ ক্লাবে শেষ হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। বুধবার বিকেলে গলফ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সাভার সেনানিবাসের সেন্টার কমান্ড্যান্ট মিলিটারী পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান। চার দিন ব্যাপি এ গলফ খেলায় ৮৫ জন প্রফেশনাল গলফার ও ১১ জন এ্যামেচার অংশ গ্রহন করেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসেন,বিপিজিএ এর সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। গলফ খেলায় ৮ আন্ডার খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাখাওয়াত হোসেন সোহেল।…
Read MoreDay: February 7, 2018
এবার নিরব-জলির ‘অফিসার রিটার্নস’
গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘গেইম রিটার্নস’ এর মায়া তার নতুন চমক ‘অফিসার রিটার্নস’ নিয়ে হাজির হচ্ছেন। তিনি নায়ক নিরব । গেল রবিবার ছবিটিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চিত্রনায়িকা জলিকে নিয়ে নিরব জুটি বাঁধছেন এখানে। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ইত্তেফাক অনলাইনকে নায়ক নিরব বলেন, আমাকে এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। দায়িত্ব পালনে সবসময় রাফ অ্যান্ড টাফ। ছবির গল্পটি আমাকে মুগ্ধ করেছে। চরিত্রের জন্য নিজের লুকে কিছু পরিবর্তন আনতে হবে। যে প্ল্যানিং নিয়ে এই ছবিটি করতে যাচ্ছি, সবকিছু ঠিকভাবে শেষ করতে পারলে একটি সাকসেসফুল প্রজেক্ট হবে অফিসার রিটার্নস।…
Read Moreফেলে যাওয়া প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা
দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেটকারে ১০৮ কেজি গাঁজা পাওয়া গেছে। আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু রোডের আশুলিয়া পশ্চিম পাড়া গ্রামের পাশের একটি ছোট জঙ্গলে ওই প্রাইভেটকারটির সন্ধান পায় পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা পুলিশ ওই প্রাইভেটকারটির ব্যাকডালা থেকে গাঁজার বস্তাগুলো জব্দ করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর হওয়ার পর থেকে টয়োটা এক্সজিও মডেলের (ঢাকা মেট্রো-গ-২০-০৪৬৭) ওই প্রাইভেটকারটি জঙ্গলে দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের সন্দেহ হলে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবরকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটির মালিক কিংবা চালক কাউকে না…
Read More‘আউশ ধানের উৎপাদন বাড়াতে ৪০ কোটি টাকার বীজ-সার’
আউশ ধানের উৎপাদন বাড়াতে দেশের ২ লাখ ৩৭ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৪০ কোটি টাকার বীজ ও রাসায়নিক সার দেবে সরকার। আজ বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ কথা জানান। মতিয়া চৌধুরী বলেন, দেশের ৬৪ জেলার কৃষকদের উফশী আউশের জন্য ৩২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৭০ টাকা এবং ৪০ জেলার কৃষকদের নেরিকা আউশ আবাদে সাত কোটি ২৯ লাখ ৩০ হাজার ৭৫ টাকা বীজ ও সার বিতরণ করা হবে। তিনি বলেন, এসব বীজ ও সার বিতরণে মোট খরচ হবে ৩৯…
Read Moreরায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলায় আদালতের দেওয়া রায় অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী। তার মামলার রায় কী হবে জানি না। যদি সাজা হয় তাহলে জেল কোড অনুযায়ী যে ব্যবস্থার কথা বলা হবে, সরকার সেই ব্যবস্থাই করবে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আগামীকাল খালেদা জিয়ার মামলার রায় হতে পারে। বিচার শুরু হলে রায় হবেই। বিচারকের ওপর নির্ভর করবে, রায় কী হবে।…
Read Moreভারতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
নয়াদিল্লী, ৭ ফেব্রুয়ারি : ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বুধবার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। খবর সিনহুয়ার। পুলিশ বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘রাজ্যের পালঘর জেলায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।’ তিনি আরো জানান, ওই গাড়িতে থাকা পাঁচজনের সকলেই এ দুর্ঘটনায় নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Read Moreখেলোয়াড়ের মৃত্যুকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবহার করছেন ট্রাম্প
ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সড়ক দুর্ঘটনায় একজন এনএফএল খেলোয়াড়ের মৃত্যুকে সীমান্ত সুরক্ষা কঠোর করার পক্ষে ব্যবহার করেছেন। মঙ্গলবার তিনি এ ঘটনার জন্য অনিবন্ধিত অভিবাসীদের দায়ী করেছেন। ইন্ডিয়ানাপোলিস কোল্টস খেলোয়াড় এডউইন জ্যাকসন ও অপর এক ব্যক্তির মৃত্যুর দুই দিন পর ট্রাম্প সন্দেহভাজন অপরাধী মাতাল গাড়ি চালকের বিষয়টি তুলে ধরলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। ওই গাড়ি চালককে দুইবার যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া হয়। লোকটি আবার অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। ট্রাম্প টুইটারে বলেন, ‘এটা অত্যন্ত লজ্জাজনক যে এক ব্যক্তি অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করে এডউইন জ্যাকসনকে মেরে ফেলেছে।…
Read Moreসুইজারল্যান্ডের প্রেসিডেন্টের জাতীয় সংসদ ভবন পরিদর্শন
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলে বেরসে আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শনরেন। এসময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহমান ও হুইপ মো. শাহাব উদ্দিন স্পিকারের সঙ্গে ছিলেন। সংসদ ভবন পরিদর্শনকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব…
Read Moreসশস্ত্র বাহিনী আজ অনেক বেশি উন্নত ও দক্ষ : প্রধানমন্ত্রী
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, আজকের সশস্ত্র বাহিনী অনেক বেশি উন্নত, দক্ষ ও চৌকশ। তাঁর সরকার এই সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করার কারণেই এমনটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘বিগত ৯ বছরে আমরা আমাদের সশস্ত্র বাহিনীগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছি। আমরা এই বাহিনীগুলোতে আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামাদির সমন্বয় ঘটিয়েছি। এই পদক্ষেপগুলোর কারণেই আজ সশস্ত্রবাহিনীগুলো অধিকতর উন্নত, দক্ষ ও চৌকশ হয়ে উঠেছে।’ প্রধানমন্ত্রী ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (সিএসসিএসসি) ২০১৭-১৮ কোর্স-এর গ্রাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আজ…
Read Moreআবারো রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. আবদুল হামিদ
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : আবারো দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ। আজ বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাষ্ট্রপতি আইন ১৯৯১ -এর ২৭ নং আইনের ৭ ধারা মোতাবেক মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিন ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সকাল ১০ টা হতে অপরাহ্ন ৪ টা পর্যন্ত এই পদে মনোনয়ন পত্র পরীক্ষার পর একমাত্র বৈধ প্রার্থী আবদুল হামিদ…
Read More