সাভার গলফ ক্লাবে শেষ হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট।
বুধবার বিকেলে গলফ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন সাভার সেনানিবাসের সেন্টার কমান্ড্যান্ট মিলিটারী পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান।
চার দিন ব্যাপি এ গলফ খেলায় ৮৫ জন প্রফেশনাল গলফার ও ১১ জন এ্যামেচার অংশ গ্রহন করেন।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসেন,বিপিজিএ
এর সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম।
গলফ খেলায় ৮ আন্ডার খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাখাওয়াত হোসেন সোহেল।
চার দিন ব্যাপি এ গলফ খেলার মিডিয়া পার্টনার ছিলো দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা।
