তাইওয়ানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৭

 তাইওয়ানের হুয়ালিন প্রদেশে রবিবার শক্তিশালী ভূমিকম্পে আরো দুই পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা ১৭ তে দাঁড়ালো। ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের ১শ’ ঘন্টা পর এই আফটার শকে উদ্ধার দল একটি হেলে পড়া ১২ তলা বিশিষ্ট ভবনের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে। শনিবার একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ দুটি একই পরিবারের বলে জানানো হয়। পরিবারটি বেইজিং থেকে তাইওয়ানে বেড়াতে এসে ওই ভবনের দোতলায় ওঠে। উদ্ধারকারীরা জানায়, ভূমিকম্পে ১২ তলা বিশিষ্ট ভবনটির প্রথম চার তলা ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবং হেলে যাওয়ায় উদ্ধার…

Read More

খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ আদালতের

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ডিভিশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারা কর্তৃপক্ষকে জেল কোড অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দেয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়  ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। এই মামলায় খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমাকে ১০ বছরের সাজা দেয়া হয়। মামলার অপর চার আসামিকেও…

Read More

জেলখানায় খালেদা জিয়াকে অসম্মান করা হচ্ছে না’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কোনো ধরনের অসম্মান বা অমর্যাদা করা হচ্ছে না। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব সুযোগ-সুবিধা পাবেন। তবে জেলখানা আরাম আয়েশের জায়গা না, জেল তো জেলই। কিন্তু জেল কোড অনুযায়ী সব সুযোগ সুবিধাই তিনি পাবেন। তিনি বলেন, জেলকোডে গৃহপরিচারিকা অথবা ব্যক্তিগত সহকারী রাখার কোনো বিধান নাই। ওয়ান ইলেভেনের সময় আমাদের নেত্রীও জেলে ছিলেন, উনিও গৃহপরিচারিকা রাখেননি।…

Read More

সিরিয়ায় অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ, ১১ ফেব্রুয়ারি : জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সিরিয়ায় অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটির অভ্যন্তরে ইসরাইল হামলা চালানোর পর শনিবার তিনি এ আহ্বান জানান। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারেক এক বিবৃতিতে বলেন, তিনি সিরিয়া ও এ অঞ্চলে সংশ্লিষ্ট সকলকে অবশ্যই আর্ন্তজাতিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। দুজারেক আরো বলেন, তিনি অবিলম্বে ও নিঃশর্তভাবে সহিংসতা হ্রাস ও সংযত হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি যুদ্ধ বন্ধে দ্রুত রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার কথাও বলেন। ইসরাইল শনিবার সিরিয়ায় ইরানী লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ প্রেক্ষিতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরাইলের আকাশে…

Read More

হংকং-এ বাস দুর্ঘটনায় নিহত ১৯

হংকং, ১১ ফেব্রুয়ারি : হংকং-এ বাস উল্টে অন্তত ১৯ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়। পুলিশ এএফপিকে একথা জানিয়েছে।

Read More

প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে গ্রেফতার ১৪

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা । পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এদিকে প্রশাসনের নানামুখি তত্পরতার পরও বন্ধ হচ্ছেনা প্রশ্ন ফাঁস। গতকাল শনিবার গণিত পরীক্ষারও প্রশ্ন ফাঁস হয়েছে।

Read More

রোনালদোর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

অবশেষে এই মৌসুমে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিকের সুবাদে রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয় আগামী বুধবার অনুষ্ঠিতব্য পিএসজির বিরুদ্ধে লড়াইয়ে রসদ জোগাবে জিনেদিন জিদানের । শনিবার রাতে নিজেদের মাঠে প্রথম মিনিটেই গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। রোনালদোর ক্রস থেকে হেডে সোসিয়েদাদের জালে বল জড়ান লুকাস ভাসকেস। ২৭তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। ব্যবধান দ্বিগুন হয়। মিনিটে টনি ক্রুসের গোলে ব্যবধান ৩-০ হয়ে যায়। চার মিনিট পর লুকা মদ্রিচের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। ৭৪তম মিনিটে সোসিয়েদাদ ফরোয়ার্ড…

Read More

ষষ্ঠ এশিয়ান সিবিটি সম্মেলনের উদ্বোধন করলেন নাসিম

ঢাকা, ১১ ফেব্রুয়ারি  : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শনিবার আনুষ্ঠানিকভাবে ষষ্ঠ এশিয়ান কগনিটিভ বিহেভিয়র থেরাপি (সিবিটি) সম্মেলনের উদ্বোধন করেছেন। তিনি তার বক্তৃতায় তৃণমূলের জনগণের জন্য মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকার মানসিক স্বাস্থ্যসহ গোটা দেশের মানুষের স্বাস্থ্য সুবিধার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাসিম বলেন, মানসিক প্রতিবন্ধীদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিতে মন্ত্রিসভা ইতোমধ্যে মানসিক স্বাস্থ্য আইন-২০১৮ অনুমোদন দিয়েছে। ঢাবি ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল ফিজিওলজি সোসাইটি, নাসিরুল্লাহ ফিজিওথেরাপি ইউনিট (এনপিইউ) এবং এশিয়ান…

Read More

পশ্চিম তীর সফরে ভারতের প্রধানমন্ত্রী মোদি

রামাল্লা (ফিলিস্তিন), ১১ ফেব্রুয়ারি  : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দখলকৃত পশ্চিম তীর সফর করছেন। ভারতীয় কোন প্রধানমন্ত্রীর এটাই প্রথম পশ্চিম তীর সফর। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মোদি পশ্চিম তীরে ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত করবেন। মোদি শনিবার তার সফর সঙ্গীদের নিয়ে হেলিকপ্টারে করে জর্ডান থেকে রামাল্লায় আব্বাসের সদর দপ্তরের কাছে অবতরণ করেন। সংক্ষিপ্ত এ সফরে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য ও পর্যটন নিয়ে উভয় নেতা কথা বলবেন বলে জানা গেছে। এরপর মোদি জর্ডানেই ফিরে যাবেন। মাত্র সপ্তাহ কয়েক আগে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারত সফর করেন। মোদির এ সফরকে ইসরাইলের সাথে…

Read More

ইতালির উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

ঢাকা, ১১ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ)-এর পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে ইতালিতে চারদিনের সরকারি সফরে আজ রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রোমের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এবং তিনবাহিনী প্রধানগণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় রোমের ফিউমিসিনো বিমান বন্দরে পৌঁছানোর কথা…

Read More