বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারের উমেশ দত্ত রোডে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আক্তারুজ্জামান বৃহস্পতিবার এ আদেশ দেন। এ মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়া আজ আদালতে হাজির ছিলেন। এ মামলার আসামি জিয়াউল ইসলাম মুন্নার পক্ষে টানা তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী আমিনুল ইসলাম। দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল দুটি মামলারই প্রধান আসামি বেগম খালেদা জিয়া। জিয়া…
Read MoreDay: February 1, 2018
সাভারে বাবার সাথে অভিমান এক তরুণী আত্মহত্যা
দিয়া ইসলাম : আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় নামা গেন্ডা এলাকার বাপ্পি মেয়ে রিক্তা আক্তার (১৫) প্রতিবেশী সাইফুল নামের এ যুবকের সাথে প্রেম করে আসছিলেন। পরে গতকাল রাতে প্রেমিকের হাত ধরে ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে যান। সকালে ওই তরুণী বাসায় ফিরে এলে তার বাবা বাপ্পি সারাসারত কোথায় ছিলো জানতে চান। এসময় ওই তরুণী ঘরে ঢুকে দুপুরে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেন। দুপুরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের…
Read Moreসাভারের এক শিশু ও অপর এক নারী শ্রমিককে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ২
দিয়া ইসলাম : সাভারে পৃথক দুটি বাড়িতে এক গার্মেন্টস শ্রমিক গৃহবধু ও এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। এঘটনায় স্থানীদের মাঝে চরম আতঙ্ক । এলাকাবাসী জানায় রাতে সাভারের কাতলাপুর এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্থানীয় আল-মুসলিম গার্মেন্টস এর ওই শ্রমিককে (২৪) প্রতিবেশী ফল বিক্রেতা আজাহার সাহ মুখ চেপে ধরে রাতে ধর্ষণ করে। পরে ওই গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এসে ওই ধর্ষণকারী আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার ওই গৃহবধু স্বামীকে নিয়ে কাতলাপুর…
Read Moreসুচির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির ইয়াংগুনের বাসভবন চত্বরে বৃহস্পতিবার সকালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। স্টেট কাউন্সিলর দপ্তরের মহাপরিচালক উ জাউ হতে একথা জানান তিনি বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’ মহাপরিচালক উ জাউ হতে আরো জানান, স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ দুষ্কৃতকারীকে গ্রেফতারে তল্লাশি চালাচ্ছে। এ সময় সুচি নেপিদোতে ছিলেন। সু চির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। গত সপ্তাহে সাবেক মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন অভিযোগ তুলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে সু চির…
Read Moreবিনা নোটিসে গ্রামীণফোনে একদিনে ৬০০ কর্মী ছাঁটাই
অবশেষে কর্মরত শ্রমিক-কর্মচারীদের উপর শেষ পেড়েক ঠুকেছে গ্রামীণফোন। বুধবার সারাদেশে ৬ শতাধিক শ্রমিককে জানিয়ে দেওয়া হয় তাদের আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে আর কাজে আসতে হবে না। তাত্ক্ষণিক প্রতিবাদ জানিয়ে শ্রমিক-কর্মচারীরা সংশ্লিষ্ট থানা পুলিশকে রাতেই বিষয়টি অবহিত এবং লিখিত অভিযোগ দায়ের করেছে। গ্রামীণফোনের গাজীপুরের মটবাড়ি কেতন কালীগঞ্জের ওয়ারহাউজে কর্মরত অফিস সহকারী শরিফুল ইসলাম ইত্তেফাককে জানান, সকাল ৯টায় অফিসে প্রবেশ করে দৈনন্দিন কার্যক্রম শেষে বিকাল ৪টায় বের হওয়ার সময় তাদের জানিয়ে দেওয়া হয় তাদের আর বৃহস্পতিবার থেকে কর্মস্থ। শরিফুল ইসলাম জানান, এ ঘটনার পর গাজীপুরের কালিগঞ্জ থানায় তিনি জিডি করেন (যার…
Read Moreসারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
ঢাকা, ১ ফেব্রুয়ারি : সারাদেশে আজ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি রোববার শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ মার্চ শেষ হবে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ৩১ হাজার ৮শ ৮৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। এরমধ্যে ১০ লাখ ২৩ হাজার ২শ ১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬শ ৮৭ জন ছাত্রী রয়েছে।…
Read Moreএসএসসি পরীক্ষা দিতে এসেই মা হলেন শীলা
দিয়া ইসলাম : পরীক্ষা দিতে এসে মা হলেন শীলা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জের একটি পরীক্ষা কেন্দ্র। জানা যায়, জেলার কাহারোল উপজেলার উচিৎপুর গ্রামের মো. মামুনের সাথে ১ বছর আগে শীলা আক্তারের বিয়ে হয়। গর্ভবতী অবস্থায় আজ বোচাগঞ্জের সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে তার প্রসব বেদনা উঠে। এসময় তাকে দ্রুত বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক ভাবেই একটি ছেলে সন্তানের জন্ম দেন শীলা। মা ও ছেলে দুইজনই সুস্থ আছেন বলে চিকিৎসক ডা. নাজমুল ইসলাম জানান। এদিকে কেন্দ্র সচিব মো.…
Read More