দিয়া ইসলাম : আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় নামা গেন্ডা এলাকার বাপ্পি মেয়ে রিক্তা আক্তার (১৫) প্রতিবেশী সাইফুল নামের এ যুবকের সাথে প্রেম করে আসছিলেন। পরে গতকাল রাতে প্রেমিকের হাত ধরে ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে যান। সকালে ওই তরুণী বাসায় ফিরে এলে তার বাবা বাপ্পি সারাসারত কোথায় ছিলো জানতে চান। এসময় ওই তরুণী ঘরে ঢুকে দুপুরে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেন। দুপুরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর থেকে ওই তরুণীর প্রেমিক জাহাঙ্গীর ও জাহাঙ্গীর এর ভাই ইদ্রিস পলাতক রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ ওই তরুণী সারারাত বাহিরে থাকার পরে সকালে বাড়িতে ফিরে আসলে বাড়ির অন্য লোকজন শালিস বৈঠকে বসে ওই তরুণীকে এবং ছয়মাস ওই তরুণীকে ওই যুবকের সাথে কথা না বলার পরামর্শ দেন।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই সুজায়েত হোসেন।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ওই তরুণীর বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার একই গ্রামে।
