চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার

চাঁদপুর, ২৮ ফেব্রুয়ারি : চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ১ মার্চ মাস থেকে অতি দরিদ্র ও অসহায় ৫৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে। প্রথম পর্যায়ে মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ১০ টাকা কেজির চাল দেয়া হবে। চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলার ৮৮টি ইউনিয়নে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমোদিত তালিকা অনুযায়ী…

Read More

‘পপসম্রাট’ আজম খানের জন্মদিন আজ

 ‘পপসম্রাট’ বা ‘পপগুরু’ খ্যাত বাংলা সঙ্গীতের সম্রাট আজম খানের জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনটিতে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন তিনি। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন খান ছিলেন সরকারি চাকরিজীবী। মা জোবেদা বেগম সংগীতশিল্। মায়ের অনুপ্রেরণায় শৈশব থেকেই সংগীতে নিয়মিত চর্চা। ১৯৬৬ সালে তিনি সিদ্ধেশ্বরী হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৬৮ সালে টিঅ্যান্ডটি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন। ষাটের দশকে পশ্চিমা ধাঁচের পপ গানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতিতে বাংলা গানে নতুন মাত্রা যোগ করেছিলেন আজম খান। শ্রোতাদের কাছে তখন এ ধরনের গান ছিল একেবারেই নতুন।…

Read More

দুর্নীতির অভিযোগ উঠলে কোন ছাড় নয়: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠলে কোন ধরনের ছাড় দেয়া হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। মঙ্গলবার তাদের উদ্দেশ্যে দেয়া এক অভিভাষণে প্রধান বিচারপতি বলেন, মুষ্টিমেয় কিছু কর্মকর্তা-কর্মচারীর কারণে বিচার বিভাগের উজ্জ্বল ভাবমূর্তি নষ্ট হতে দেয়া যায় না। বিচার বিভাগের অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। সরাসরি ব্যবস্থা নেয়া হবে। সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, অতিরিক্ত রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, বেঞ্চ অফিসার ও বিভিন্ন…

Read More

নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে শ্রীপুর পর্যন্ত তীব্র যানজট

 দিয়া ইসলাম, সাভার-ঢাকা : সকাল থেকে রাত পর্যন্ত এ যানজট দেখা যায়। মহাসড়কে লাইনে দাড়িয়ে আছে কয়েক হাজার যানবাহন। তীব্র যানজটে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। যানজটের কারনে কেউ কেউ পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। এদিকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বাস যাত্রীদের অভিযোগ সকাল থেকে রাত পর্যন্ত এ যানজট দেখা । অন্যদিকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক থেকে আশুলিয়া বাজার পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে রাতে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত এ মহাসড়কে যানজট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা…

Read More

সাভার ধামরাই উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলন

দিয়া ইসলাম : ঢাকা জেলার সাভারের পাশে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া বাজারের ধলেশ^রী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে ওই এলাকার রাস্তা-ঘাট বাড়ি ঘর ও শতাধিক ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করেছে এলাকাবাসী। সরেজমিন ধলেশ^রী নদীতে গিয়ে দেখা যায় ধামরাইর কুল্লা ইউনিয়নের সীতিপাল্লী এলাকার অসাধু ব্যক্তি লাল মিয়া অবৈধ ভাবে নদীতে ড্রেজার বসিয়ে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বালি উত্তোলন করে তা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তিনি। এতে করে ওই এলাকার পরিবেশের ক্ষতির পাশাপাশি ভয়াবহ রুপ নিচ্ছে…

Read More

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৪

গোপালগঞ্জ, ২৮  ফেব্রুয়ারি  : জেলার কাশিয়ানীতে উপজেলায়  সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত ও অন্তত ১৪ বাসযাত্রী আহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ চালক শাজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া(২৮), রাতইল গ্রামের নজরুল মোল্যার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্যা (২৫) ও বাসযাত্রী শিল্পী সমাদ্দার (৫০)। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা…

Read More

ভারতে যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় হতাহত ১২

নয়াদিল্লী, ২৮ ফেব্রুয়ারি : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলে অন্তত পাঁচ জন নিহত ও অপর সাত জন আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পূর্বে সোলাপুর জেলার হাগলুর গ্রামে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। সোলাপুরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে যাত্রীবাহী একটি গাড়ি ক্রীড়া সামগ্রীবহনকারী অপর গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। হাগলুর গ্রামের তুলজাপুর-পানধারপুর সড়কে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। এই ঘটনায় দুই গাড়ির ১২ আরোহী আহত হয়।’ তিনি আরো বলেন, ‘আহত সকলকেই…

Read More

একনেকে ১৫ প্রকল্প অনুমোদন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি  : ‘পূর্বাঞ্চলীয় গ্রীড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্পসহ ১৭ হাজার ৯৮৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে মোট ১৫টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১১ হাজার ৯৪০ কোটি ৩২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল ৫২৩ কোটি ৬৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৫ হাজার ৫২৩ কোটি ২২ লাখ টাকা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী…

Read More

দেশের মানুষের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ২৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যুবশক্তিকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বর্ণনা করে এই শক্তিকে কাজে লাগিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেশবাসীর ওপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। আমাদের তরুণ সমাজ অনেক উদ্যোগী সেটাই আমাদের সব থেকে বড় সম্পদ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন। তিনি দেশবাসীর ওপর আস্থা রেখে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে…

Read More