যৌতুকের দায়ে গৃহবধূকে পিটিয়ে আহত

110909_1438002201ডেস্ক রিপোর্ট: যৌতুকের টাকা না পেয়ে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের মীরেরটেক এলাকায় এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ ওঠেছে।

শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক।

জানা যায়, শুক্রবার রাতে গৃহবধূকে যৌতুকের তিন লাখ টাকা আনার কথা বলেন তাঁর স্বামী। এ সময় গৃহবধূ টাকা আনতে অস্বীকার করলে স্বামী তাঁকে এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে নিকটাত্মীয়রা খবর পেয়ে ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আকবর আলী জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

মিতু/বিবি নিউজ/২৩১

Related posts

Leave a Comment