ডেস্ক রিপোর্ট: আগামী ২০ নভেম্বর থেকে এক যোগে সারাদেশে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী ( পি ই সি) পরীক্ষা । পরীক্ষার্থীর সংখ্য্ প্রায় ৩৩ লাখ । ঢাকার ধামরাই উপজেলা রিসোর্স সেন্টার ইউআরসিতে অটিজম সহ একীভুত শিক্ষার উপর প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলমগীর এ কথা বলেন। তিনি আরো বলেন প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় । তাদেরকে আমাদের সম্পদে রুপান্তর করতে হবে। এ প্রশিক্ষনলব্ধ জ্ঞান স্ব স্ব প্রতিষ্টানে গিয়ে কাজে লাগেতে হবে।
শুক্রবার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,ঢাকার এডিপিও নিরন্জন কুমার রায়,উপজেলা সহকারী কমিশনার ভুমি ,উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী রাসেদ মামুন, ইউআরসির উপজেলা ইন্সট্রাক্টর জোহরা খাতুন , সহকারী উপজেলা ইন্সাক্টর সাইফুল ্সিলাম,এটিইও ফারজানা শেলী ও তাজমুন নাহার ।
প্রশিক্ষনার্থীরা দলীয় সংগীত পরিবেশন করেন। শেষে প্রধান অতিথি ক্যাম্পাসে বৃক্ষরোপন করেন।
সভায় প্রশিক্ষনার্থী ছাড়া ও স্থানীয় অন্যান্য বর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মিতু/বিবি নিউজ/৯৮
