মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

accকায়রো, ২৪ ডিসেম্বর : মিশরে সড়ক দুর্ঘটনায় তিন দিনে অন্তত ২৬ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এএফপিকে একথা জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার কায়রো থেকে একশ’ ৪৫ কিলোমিটার দক্ষিণে মরুভূমির রাস্তায় এক মিনিবাস দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। এর একদিন আগে ওই একই রাস্তায় দুর্ঘটনায় আরো ১৩ জন নিহত হয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুসারে মিশরে ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার লোক নিহত হয়েছে। কর্তৃপক্ষ ট্রাফিক আইন জোরদার করতে ব্যবস্থা গ্রহণ করেছে।

Related posts

Leave a Comment