দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নারায়ণগঞ্জ, ২৭ ডিসেম্বর : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের প্রত্যেকটি কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হবে। কারাবন্দীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলাসহ বিনোদনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে তিনি বলেন, কারাবন্দীরা যাতে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন মনে না করেন সে কারণে মোবাইল ফোনে কথা বলার উদ্যোগ নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দীদের সংশোধন ও পুর্নবাসনের জন্য নবনির্র্মিত গার্মেন্টস ইন্ড্রাস্ট্রি এবং জামদানী উৎপাদন কেন্দ্র ‘রিজিলিয়ান্স’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক, সেলিম ওসমান, শামীম ওসমান ও নজরুল ইসলাম বাবু, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের…

Read More

অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে বিচারের জন্য প্রস্তুত হন : হাছান মাহমুদ

ঢাকা, ২৭ ডিসেম্বর : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেছেন, ‘বিদেশে জিয়া পরিবারের কোনো অবৈধ সম্পদ নেই- উল্লেখ করে যে উকিল নোটিশ পাঠিয়েছেন, তা পাঠিয়ে লাভ হবে না। বরং সৌদি আরবসহ বিদেশে যেখানে অবৈধভাবে অর্থ পাচার করেছেন তার তদন্ত ও বিচারের জন্য প্রস্তুত হোন।’ আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র এবং সাবেক বন ও পরিবেশমন্ত্রী ড. হাসান মাহমুদ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির মাধ্যমে…

Read More

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সজাগ থাকতে হবে : প্রধানমন্ত্রী

ভাটিয়ারি, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সজাগ ও সদাপ্রস্তুত থাকতে নতুন কমিশনপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদসদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মনে রাখবে অনেক রক্ত আর ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। কাজেই এ দায়িত্ব পালনে তোমাদের সজাগ ও সদা প্রস্তুত থাকতে হবে। যাতে এই স্বাধীনতা নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে।’ শেখ হাসিনা আজ দুপুরে চট্টগ্রামের ভাটিয়ারিস্থ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আজকের…

Read More

২০ রেল ইঞ্জিন ও ১৫০ কোচ কিনছে সরকার : ১৬ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্পের অনুমোদন একনেকে

ঢাকা, ২৭ ডিসেম্বর : ক্রমবর্ধমান চাহিদা মেটানো ও যাত্রী সুবিধা বাড়াতে দক্ষিণ কোরিয়া থেকে ২০টি রেলইঞ্জিন ও ১৫০টি কোচ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমেটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ’ প্রকল্পের আওতায় এগুলো কেনা হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৯১ কোটি ১১ লাখ টাকা। রেলইঞ্জিন ক্রয় সংক্রান্ত এই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার ১৬ হাজার ১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১১ হাজার ৮২৯ কোটি…

Read More