দিয়া ইসলাম, সাভার-ঢাকা : সকাল থেকে রাত পর্যন্ত এ যানজট দেখা যায়। মহাসড়কে লাইনে দাড়িয়ে আছে কয়েক হাজার যানবাহন। তীব্র যানজটে বাস যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। যানজটের কারনে কেউ কেউ পায়ে হেটে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। এদিকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। বাস যাত্রীদের অভিযোগ সকাল থেকে রাত পর্যন্ত এ যানজট দেখা ।
অন্যদিকে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক থেকে আশুলিয়া বাজার পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে রাতে।
এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত এ মহাসড়কে যানজট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা বাসে বসে থাকতে থাকতে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন।
এবিষয়ে ট্রাফিক পুলিশের কেউ কথা বলতে রাজি হয়নি।
নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে শ্রীপুর পর্যন্ত তীব্র যানজট
