ইরানে বিমান বিধ্বস্ত হয়ে ৬৬ জন নিহত

তেহরান, ১৮ ফেব্রুয়ারি : ইরানের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী ও ক্রুসহ ৬৬ আরোহীর সকলেই প্রাণ হারিয়েছে। রোববার দেশটির জাগরস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়। আসেমান এয়ারলাইন্সের মুখপাত্র মোহাম্মদ তাবাতাবাই বলেন, ওই এলাকায় তল্লাশির পর দুর্ভাগ্যবশত আমরা বিমানটির বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে বিমানের সকল আরোহীই প্রাণ হারিয়েছে।

Read More

প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৮ জানুয়ারি বৃহস্পতিবার কমিশনের ১৭তম সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ঠিক করতে আগামী ২৭ ফেব্রুয়ারির ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে যেসব সুপারিশমালা প্রণয়ন করা হবে এর আলোকে প্রবাসী ভোটার তালিকা নীতিমালা প্রণয়ন করা হবে বলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বাসসকে জানান। আগামী ২৭ ফেব্রুয়ারি সেমিনারে প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান, দপ্তর, সংস্থার প্রতিনিধি, গণ্যমান্য…

Read More

ভারতের ত্রিপুরায় ভোট গ্রহণ শুরু

নয়াদিল্লী, ১৮ ফেব্রুয়ারি  : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে। বিগত ২৫ বছর ধরে রাজ্যটিতে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) অথবা সিপিআই (এম) শাসন করছে। সিপিআই (এম) ও দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই নির্বাচনকে কেন্দ্র করে পরস্পরের সঙ্গে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। মোট ৬০টি আসনের মধ্যে ৫৯টি আসনের জন্য ভোট গ্রহণ করা হচ্ছে। ওই একটি আসনের ভোট গ্রহণের দিনক্ষণ পিছিয়ে দেয়া হয়েছে। ১২ মার্চ ওই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একজন প্রার্থী স্বাভাবিকভাবে মারা যাওয়ার কারণে ভোট গ্রহণ পিছাতে হয়েছে। রোববারের…

Read More

চায়ের বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়ের বহুমুখী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সরকার চায় বাংলাদেশের চা গুণগত মানে উন্নত হয়ে সারাবিশ্বে নিজের স্থান করে নেবে। তিনি বলেন, ‘আমরা চাই আমাদের চা সারাবিশ্বে নিজের স্থান করে নিক। আরো উন্নত হোক এবং চা গবেষণা ইনস্টিটিউট চায়ের গুণগত মান বৃদ্ধির জন্যও গবেষণা আরো জোরদার করবে।’ তিনি আরো বলেন, ‘বিভিন্ন ফ্লেভারযুক্ত চা ছাড়াও চা থেকে বিভিন্ন প্রসাধন সামগ্রী, যথা- টি সোপ, টি শ্যাম্পু, টি টুথপেস্ট প্রভৃতি এবং খাদ্য সামগ্রী, যেমন- টি কোলা, চা-এর আচার প্রভৃতি উৎপাদনের সুযোগ রয়েছে। এ সুযোগ আমাদের কাজে…

Read More

সাবেক সংসদ সদস্য আবদুর রব চৌধুরী আর নেই

 লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৮৪) আর নেই। রবিবার সকাল নয়টায় ঢাকার গুলশান নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে । রব চৌধুরী ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন। ওই সময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন। বেলা দুইটায় সুপ্রিম কোর্ট ভবন এলাকায় এবং বিকেল চারটায়…

Read More

চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী

এই অমলিন হাসি আর দেখা যাবে না, চায়ের দোকানের আড্ডা বা এফডিসির চলচ্চিত্র আলোচনায় বন্ধু-ছোটভাইদের সঙ্গে শোনা যাবে না তার পরিচিত সেই কণ্ঠস্বর। চলে গেলেন বিনোদন সাংবাদিক জুটন চৌধুরী। শনিবার দিবাগত রাত ১২টার পর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিভিন্ন বিনোদন সাংবাদিকসহ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান খবরটি নিশ্চিত করেছেন। জুটন চৌধুরী দীর্ঘদিন যাবৎ কোলন ক্যানসারসহ অন্যান্য রোগে ভুগছিলেন। গত বছর বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের আর্থিক সহায়তায় কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জুটনের মৃত্যুতে তার দীর্ঘদিনের সাংবাদিক ভাই-বন্ধু, পরিচিতজনরা শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা…

Read More

মেক্সিকোয় ভূমিকম্প অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১৩

মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। ওই এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। হেলিকপ্টারটি শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। ৭.২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি। শুধু কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে। কিন্তু ওয়াক্সাকা অঙ্গরাজ্যের সান্টিয়াগো জামিলতেপেক শহরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারটি একটি ভ্যানগাড়ির ওপর বিধ্বস্ত হয়।ওয়াক্সাকার প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঘটনাস্থলেই পাঁচ নারী, চার পুরুষ ও তিন শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়।…

Read More

নির্বাচনে খালেদার অংশগ্রহণের বিষয়টি আদালতের এখতিয়ার : ওবায়দুল কাদের

ফেনী, ১৮ ফেব্রুয়ারি  : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি-না তা আদলতের এখতিয়ার। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের সময় দায়ের করা হয়েছিল। ওবায়দুল কাদের শনিবার ফেনী সার্কিট হাউজে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের সময় শুধু মাত্র মামলাটির বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। আর আদালত এ বিচার কাজ সম্পন্ন করেছে। এ…

Read More

সরকার সুষম খাদ্যের যোগান নিশ্চিত করতে কাজ করছে : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ দানাদার খাদ্য উৎপাদনে স¦য়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সরকার এখন সুষম খাদ্যের যোগান ও পুষ্টিমান নিশ্চিত করতে কাজ করছে। জাতীয় মৌ মেলা ২০১৮ উপলক্ষে আজ এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করে ২০০৯ সাল থেকে কৃষিখাতের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে দেশ খাদ্য উৎপাদনে স¦য়ংসম্পূর্ণতা অর্জন করেছে।’ তিনি বলেন, ‘কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় মৌ মেলা-২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবারের মৌ মেলার প্রতিপাদ্য ‘ফসলের মাঠে মৌ পালন, অর্থ পুষ্টি বাড়বে…

Read More