মেক্সিকোয় ভূমিকম্প অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ১৩

vumi kompoমেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। ওই এলাকায় একটি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। হেলিকপ্টারটি শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
৭.২ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার আঘাত হানে। এতে কেউ হতাহত হয়নি। শুধু কয়েকটি স্থাপনার ক্ষতি হয়েছে।
কিন্তু ওয়াক্সাকা অঙ্গরাজ্যের সান্টিয়াগো জামিলতেপেক শহরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। হেলিকপ্টারটি একটি ভ্যানগাড়ির ওপর বিধ্বস্ত হয়।ওয়াক্সাকার প্রসিকিউটরের অফিস থেকে বলা হয়েছে, ঘটনাস্থলেই পাঁচ নারী, চার পুরুষ ও তিন শিশু নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়।
হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী আলপোনসো নাভারেতে ও ওয়াক্সাকা অঙ্গরাজ্যের গভর্নর আলেজান্দ্রো মুরাত ছিলেন। এই দুর্ঘটনায় তারা অক্ষত রয়েছেন। তারা ভূমিকম্পস্থল পরিদর্শনে যাচ্ছিলেন।

Related posts

Leave a Comment