সাতছড়িতে অভিযানে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট গোলা উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট গোলা উদ্ধার করেছে র‌্যাব। বেশ কয়েকটি বাংকার খুঁড়ে ১টি বাংকার থেকে এসব গোলা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদের নেতৃত্বে শুক্রবার রাত থেকে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান। তিনি জানান, গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। কোন সন্ত্রাসী গোষ্ঠী হয়তো এগুলো এখানে এনে জড়ো করেছিল। কিন্তু তারা তা ব্যবহারের সুযোগ পায়নি। তিনি বলেন, সাধারণ সন্ত্রাসীরা এগুলো ব্যবহার করার জন্য এখানে নিয়ে…

Read More

আফগানিস্তানে ২৫ জঙ্গি নিহত

মইমানা (আফগানিস্তান), ৩ ফেব্রুয়ারি  : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে তালেবানের বিভিন্ন অবস্থানে সরকারি বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৫ জঙ্গি নিহত হয়েছে। শনিবার পুলিশের মুখপাত্র একথা জানায়। খবর সিনহুয়ার। মুখপাত্র সাঈদ সারোয়ার হোসাইনি জানান, খাওয়াজা সাবজপোশ এলাকায় অভিযানে তালেবান গ্রুপের চার কমান্ডার রয়েছে। এদের মধ্যে কুখ্যাত জঙ্গি মৌলভী ইউসুফ রয়েছে। ওই মুখপাত্র আরো জানান, দেশটিতে দীর্ঘ শান্তি নিশ্চিত করতে তালেবানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।

Read More

সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

দিয়া ইসলাম : সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এদের মধ্যে ১০ জনকে সাভার মডেল থানা পুলিশ এবং বাকী ৬ জনকে আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের  ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা জেলার চীফ জুডিশিয়াল মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরন করা হয়। এর আগে গেল রাতে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই বিস্ফোরক ও নাশকতার মামলার পলাতক আসামী। দীর্ঘ দিন ধরে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এলাকায় অবস্থান করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গেল…

Read More

পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কে পিকআপের ধাক্কায় বাবুল সরদার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট শিমুলতলা নামক স্থানে।   নিহত বাবুল সরদার উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের বজি সরদারের ছেলে।   প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবুল সরদার একটি বিয়ের অনুষ্ঠান শেষে মাহেন্দ্র যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে এসে নামলে ঢাকাগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন।

Read More

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৬২ অভিবাসি উদ্ধার

ত্রিপোলি, ৩ ফেব্রুয়ারি : লিবিয়ার পশ্চিম উপকূলে তিন দফা পৃথক অভিযান চালিয়ে লিবীয় কোস্টগার্ড সদস্যরা ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে। শুক্রবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার। নৌবাহিনীর মুখপাত্র আইয়ুব কাশেম বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, পৃথকভাবে তিন দফা অভিযান চালিয়ে কোস্টগার্ড টহল দল বিভিন্ন দেশের ৩৬২ জন অবৈধ অভিবাসিকে উদ্ধার করেছে।’ কাশেম জানান, ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পূর্বে আল-খোমস নগরীর উপকূলে প্রথম দফা অভিযান চালানো হয়। সেখান থেকে ৮৯ জন অভিবাসিকে উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে আবু কাম্মাশ শহর উপকূলে দ্বিতীয় দফা অভিযান চালানো হয়।…

Read More

ডিএমপি’র ৪৩তম প্রতিষ্ঠা দিবস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি : আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে কেক কাটা ও র‌্যালিসহ ডিএমপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। শনিবার ডিএমপি’র সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচী শুরু হচ্ছে। বিকাল পোনে ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে। র‌্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া নেতৃত্ব দিবেন। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল। ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস…

Read More

৪০ টাকার নিচে নামবে না চালের দাম : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষকদের স্বার্থে এবং ধানচাষে তাদের আগ্রহ ধরে রাখতে ভালো দাম দিতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, ৪০ টাকার নিচে কখনো চালের দাম আসবে না। এটা বাস্তবসম্মতও না। চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে এবং সেটাই বর্তমানে আছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিশ্ব বাজারে দাম বেড়ে যাওয়ায় সামনে দেশেও ভোজ্য তেলের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, আমরা এখনো খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসেবেই থাকব। কারণ এই বছর বন্যার পর এখন যে ফসল আসতেছে এবং যে ফসল আসবে, তাতে আমরা উদ্বৃত্ত দেশ…

Read More

বাড্ডায় ডেন্টাল ক্লিনিকে তরুণীর গলাকাটা লাশ

রাজধানীর মধ্য বাড্ডার ‘হায়দার ডিজিটাল ডেন্টাল ক্লিনিক’ থেকে এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম লিজা আক্তার (২১)। শুক্রবার তার  লাশটি উদ্ধার করা হয়। নিহত লিজা ওই ক্লিনিকে গত বছরের রমজান মাস থেকে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে । পুলিশ জানায়, নিহতের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা বা কারা এ ঘটনায় জড়িত তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় ওই ডেন্টাল ক্লিনিকের মালিক ও কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্র…

Read More

রাজধানী ও আশপাশে ইয়াবার কারখানা

ইয়াবা সাম্রজ্য দিন দিন বেড়েই চলছে। গ্রাম-গঞ্জের পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের ওলি-গলি কোথাও বাদ নেই যেখানে হাত বাড়ালে ইয়াবা মেলে না। দৈনিক ইত্তেফাকের অনুসন্ধানে এমন চিত্র ফুটে উঠেছে, যা ইত্তেফাকে ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হাসপাতালেও মাদক বেচা-কেনা হচ্ছে। অর্থাত্ চিকিত্সা সেবার চেয়ে বেশি লাভবান ব্যবসা। এ কারণে এক শ্রেণির বেসরকারি ক্লিনিক ও ডায়গনিস্টিক ও হাসপাতালের মালিক মাদকের ব্যবসা বেছে নিছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ধানমন্ডি ৫/এ মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করেছে। এবার অনুসন্ধানে…

Read More

হাজারীবাগ ছাত্রদলের দুই নেতা আটক

 হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ ও বিএনপি নেতা ইব্রাহীমুর রহমান ভুলুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক । গত মঙ্গলবার পুলিশের উপর হামলার পর থেকেই ধরপাকড় আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মী। শুক্রবার রাতে দলের দুই কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‌্যাব। এদিকে বিএনপি নেতাদের দাবি, জাতীয় নির্বাহী কমিটির সভাকে সামনে রেখে আটক আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ। শনিবার সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের বলরুমে এ সভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Read More