হাজারীবাগ ছাত্রদলের দুই নেতা আটক

graf হাজারীবাগ থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ উল্লাহ পলাশ ও বিএনপি নেতা ইব্রাহীমুর রহমান ভুলুকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক ।

গত মঙ্গলবার পুলিশের উপর হামলার পর থেকেই ধরপাকড় আতঙ্কে রয়েছেন বিএনপি নেতাকর্মী। শুক্রবার রাতে দলের দুই কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান ও নাজিমউদ্দিন আলমকে গ্রেফতার করেছে র‌্যাব।

এদিকে বিএনপি নেতাদের দাবি, জাতীয় নির্বাহী কমিটির সভাকে সামনে রেখে আটক আতঙ্ক ছড়াচ্ছে পুলিশ। শনিবার সকাল ১০টায় খিলক্ষেত এলাকায় লা মেরিডিয়ান হোটেলের বলরুমে এ সভায় উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

Related posts

Leave a Comment