প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে ৫ লাখ টাকা পুরস্কার’

পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার সচিবালয়ে এক জরুরি সভায় শিক্ষামন্ত্রী এ কথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার যারা হোতা, যারা এর সঙ্গে সম্পৃক্ত সে ধরনের যারা অপরাধী তাদেরকে ধরিয়ে দিতে পারলে, চিহ্নিত করে দিতে পারলে, সঠিক প্রমাণিত হলে ৫ লাখ টাকা পুরষ্কার দেওয়া হবে। এদিকে, চলমান এসএসসি-সমমানের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করে দেন শিক্ষামন্ত্রী।

Read More

মোমিনুল-লিটনের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্ট ড্র করলো বাংলাদেশ

চট্টগ্রাম, ৪ ফেব্রুয়ারি: দ্বিতীয় ইনিংসে মোমিনুল হকের ১০৫ ও লিটন দাসের ৯৪ রানের সুবাদে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট ড্র করলো স্বাগতিক বাংলাদেশ। ২শ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ১০০ ওভারে ৫ উইকেটে ৩০৭ রান করে বাংলাদেশ। এসময় বাংলাদেশের লিড ছিলো ১০৭ রানের। তবে দু’অধিনায়কের সম্মতিতে দিনের খেলা শেষ হবার ১ ঘন্টা ১০ মিনিট ও ১৭ ওভার বাকী থাকতেই ম্যাচটি ড্র ঘোষনা করেন ম্যাচের দুই অনফিল্ড আম্পায়ার। ম্যাচের সেরা হয় বাংলাদেশের মোমিনুল হক। এর আগে, স্বাগতিকদের ৫১৩ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষনা করে…

Read More

বিজিবি’র অভিযানে ৮৫ কোটি ৮২ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ

ঢাকা, ৪ ফেব্রুয়ারি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮৫ কোটি ৮২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল জব্দ করেছে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৩লাখ ৫৭হাজার ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮হাজার ১৩১ বোতল বিদেশী মদ, ৩৫০ লিটার বাংলা মদ, ২ হাজার ১৭ ক্যান বিয়ার, ২২ হাজার ৯০৮ বোতল ফেনসিডিল, ৯১৯ কেজি গাঁজা, ২ কেজি ৩১৮ গ্রাম হেরোইন, ১ লাখ ৩৯ হাজার ১৬২টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ৮হাজার ৬৩২ নেশাজাতীয় ইনজেকশন এবং ১৬ লাখ ৫৫হাজার ৫১০ টি অন্যান্য ট্যাবলেট, ২ কেজি…

Read More

সাভার গলফ ক্লাবে বাংলাদেশ এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু

দিয়া ইসলাম : সাভার গলফ ক্লাবে বাংলাদেশ প্রফেশনাল গলফারস এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ ওপেন গলফ টুর্নামেন্ট। রবিবার সকালে গলফ ক্লাবে বেলুন উড়িয়ে চার দিন ব্যাপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনানিবাসের ৭১ পদাতিক বিগ্রেড ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন পিএসসি। চার দিন ব্যাপি এ টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ৮৪ জন প্রফেশনাল গলফার ও ১১ জন এ্যামোচার ভবিষৎ পেশাদার গলফার অংশ গ্রহন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বিপিজিএ’র সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার (অব,) জি এম কামরুল ইসলাম,গলফ ক্লাবের সিইও মেজর (অব,) এ এন এম আব্দুল…

Read More

সাভার ও আশুলিয়ায় বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

শনিবার রাত থেকে সকাল পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে গ্রেপ্তার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুরুষ শুন্য হয়ে পড়েছে। পুলিশ জানায় যে সকল বিএনপি নেতাকর্মীদের আটক করা হয়েছে তাদের নামে সাভার ও আশুলিয়া থানায় একধীক নাশকতার মামলা রয়েছে। দুপুরে আটক নেতাকর্মীদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে সংশ্রিষ্ঠ থানা পুলিশ। এদিকে বিএনপির নেতাকর্মীরা জানিয়েছে খালেদা জিয়ার মামলার আগামী ৮ ফেব্রুয়ারির রায় ঁজন্য তাদেরকে আটক করা হয়েছে।

Read More

আগামীকাল সোমবার ঢাকার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে

বাংলাদেশ সফরত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেট। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সাভার জাতীয় স্মৃতিসৌধের গণর্পূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সড়ক পথে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছবেন। ইতিমধ্যে তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধে ধোওয়া-মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। স্মৃতিসৌধে পৌঁছে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেট মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেটকে তিন…

Read More