আগামীকাল সোমবার ঢাকার সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে

alinbarsenবাংলাদেশ সফরত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেট। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণর্পূত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটে ঢাকা থেকে সড়ক পথে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে এসে পৌঁছবেন। ইতিমধ্যে তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধে ধোওয়া-মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। এ উপলক্ষে ২৮ জানুয়ারি থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
স্মৃতিসৌধে পৌঁছে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেট মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।
এ সময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট এ্যালেন বার্সেটকে তিন বাহিনীর গার্ড অব অনার দেয়া হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন।
এর পরে তিনি স্মৃতিসৌধে একটি নাগেশ^র চাপা গাছের চারা রোপন করবেন।
এদিকে প্রেসিডেন্টর আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল। ।
এছাড়া তার আগমন উপলক্ষে স্মৃতিসৌধের ভিতরে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী

Related posts

Leave a Comment