কাল মহান একুশে ফেব্রুয়ারি

ঢাকা, ২০ ফেব্রুয়ারি  : আগামী কাল বুধবার মহান ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হবে। মাতৃভাষা আন্দোলনের ৬৬ বছর পূর্ণ হবে আগামীকাল। বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার, অনদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন। রাষ্ট্রভাষা করার দাবিতে…

Read More

২১ বিশিষ্ট নাগরিককে প্রধানমন্ত্রীর একুশে পদক প্রদান

ঢাকা, ২০ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১ বিশিষ্ট নাগরিকের হাতে এ বছরের একুশে পদক তুলে দিয়েছেন। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই অনুষ্ঠানের অয়োজন করে। জাতীয় ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৮ সালের একুশে পদকের জন্য মনোনীত করা হয়। পদকপ্রাপ্তদের পুরস্কার হিসেবে একটি সোনার পদক, সনদপত্র এবং ২ লাখ টাকার চেক প্রদান করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম পদক বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং পদকপ্রাপ্তদের…

Read More

গৌরীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ময়মনসিংহ, ২০ ফেব্রুয়ারি : জেলায় গৌরীপুরের রামগোপালপুর এলাকায় আজ দুপুর ১টায় শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত এবং ২ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের মাধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম তরিকুল ইসলাম (৩৫), বাড়ি ফুলবাড়ীয়া উপজেলায়। বাকিদের পরিচয় জানা যায়নি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলো। বিপরীত দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।

Read More

সাভারে দুর্বৃত্তের হাতে যুবক খুন

দিয়া ইসলাম , সাভার :  সাভারে শরিফ হোসেন নামের (১৮) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরো ১ জন। সোমবার সন্ধ্যায় সাভারের বাড্ডা ভাটপাড়া স্কুল মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক বক্তারপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সাথে ভাড়া থাকতো। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। নিহত ওই যুবকের পরিবারের সদস্যরা জানায় শরিফ হোসেন বক্তারপুর এলাকায় একট জুতা তৈরির কারখানায় চাকরি করতেন। কারখানায় কাজ শেষ করে সে বিকেলে বাসায় চলে আসে। সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে…

Read More

রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে টিসিবিকে পদক্ষেপ গ্রহণের সুপারিশ

ঢাকা, ২০ ফেব্রুয়ারি : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আসছে রমজান মাসে তেল, ডাল, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে টিসিবিকে সময়োপযোগি পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদের ‘‘বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল ২৫ তম বৈঠক। কমিটি’র সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ওয়ারেসাত হোসেন বেলাল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং লায়লা আরজুমান বানু অংশগ্রহণ করেন। এ ছাড়াও বৈঠকে জানানো হয়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫৩…

Read More

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় ২০ শিশুসহ নিহত ৭৭

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত গোলযোগপূর্ণ পূর্ব ঘোতা এলাকায় দেশটির সরকারি বাহিনীর বিমান ও রকেট হামলায় অন্তত ৭৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে। সিরিয়ায় নিযুক্ত মানবাধিকার সংস্থার পর্যবেক্ষকরা সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। বিবিসি বলছে, সোমবার ঘোতা একালায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেনাবাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আকাশ থেকে হামলার পর এবার সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলপথে হামলা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় বিভিন্ন সময়ে চালানো হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এলাকাটিতে বোমা হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। স্থানীয় জাতিসংঘ…

Read More

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

 ঢাকা, ১৯ ফেব্রুয়ারি  : সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য । এছাড়া, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার পর্যন্ত…

Read More

স্পিকারের সাথে ইউনিসেফ-এর উপ-আঞ্চলিক পরিচালকের সাক্ষাৎ

ঢাকা, ২০ ফেব্রুয়ারি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ইউনিসেফ-এর দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-আঞ্চলিক পরিচালক ফিলিপ কোরি সোমবার সংসদ ভবনে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা শিশুর অধিকার, ইউনিসেফের সাহায্যে চলমান প্রকল্প, জেন্ডার সংবেদনশীল ও শিশু বাজেট প্রনয়ণ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। স্পিকার এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইউনিসেফের সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজন তার জন্মের পূর্বে আশু ব্যবস্থা গ্রহণ করা- কেননা এসময় শিশুর বুদ্ধির বিকাশ ঘটে। তিনি এই সময় গর্ভবতী মায়েদের প্রতি যতœশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামাজিক…

Read More

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ আরো বাড়বে : প্রধানমন্ত্রী

ঢাকা, ২০ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্প্রতি ইতালী ও ভ্যাটিকান সিটি সফরকে খুবই সফল ও ফলপ্রসূ অভিহিত করে আশা প্রকাশ করেছেন যে পোপ ফ্রান্সিস ও কার্ডিনালের সঙ্গে তাঁর বৈঠকের মাধ্যমে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ আরো বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী সোমবার বিকেলে গণভবনে এক জনকীর্ণ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘সার্বিক বিবেচনায় ইতালী ও ভ্যাটিকানে আমার এ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। আশা করা যায়, এর মাধ্যমে বলপ্রয়োগে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ থেকে প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ আরো বৃদ্ধি পাবে। অর্থমন্ত্রী এ এম এ মুহিত,…

Read More

আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে : প্রধানমন্ত্রী

ঢাকা, ২০ ফেব্রুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, বিএনপি আসুক বা না আসুক সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘এখন বহুদলীয় গণতন্ত্রের সময়। কোন দল নির্বাচন করবে কি করবে নাÑ এটা সম্পূর্ণ তাদের দলীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু নির্বাচন সময়মতো হবে। জনগণও ভোট দেবে।’ তিনি বলেন, ২০১৪ সালে এতো তান্ডব করেও যখন নির্বাচন ঠেকাতে পারেনি, ভবিষ্যতেও ঠেকাতে পারবে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকতের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচন না…

Read More