ময়মনসিংহ, ২০ ফেব্রুয়ারি : জেলায় গৌরীপুরের রামগোপালপুর এলাকায় আজ দুপুর ১টায় শ্যামল ছায়া নামে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত এবং ২ জন আহত হয়েছে।
প্রাথমিকভাবে নিহতদের মাধ্যে ১ জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম তরিকুল ইসলাম (৩৫), বাড়ি ফুলবাড়ীয়া উপজেলায়। বাকিদের পরিচয় জানা যায়নি। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বাসটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলো। বিপরীত দিক থেকে সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি হলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করেছে।
গৌরীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
