দ.কোরিয়ায় হাসপাতালে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে

সিউল, ২ ফেব্রুয়ারি : দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনায় শুক্রবার আরো একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে ওই ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়ালো। সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। নগরীর এক সরকারি মুখপাত্র জানান, ৮১ বছর বয়সী এক বৃদ্ধ মিরইয়াংয়ের কাছের একটি হাসপাতালে মারা গেছেন। আশংকাজনক অবস্থায় সেখানে তিনি ভর্তি ছিলেন। তিনি আরো জানান, এক সপ্তাহ আগে সেজং হাসপাতাল ভবনে আগুন লাগার সময় তিনি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থানকালে বিষাক্ত ধোঁয়ায় আক্রান্ত হয়েছিলেন।

Read More

রাষ্ট্রপতি পদে নির্বাচনে আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা, ২ ফেব্রুয়ারি : রাষ্ট্রপতি পদে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি আজ সকালে নির্বাচন কমিশন থেকে এই ফরম সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করে আ স ম ফিরোজ বলেন, ‘দেশ ও জাতীর বৃহত্তর স্বার্থে সর্বজন শ্রদ্বেয় মো: আবদুল হামিদকে আওয়ামী লীগ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করা হবে ।’ এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ মো: শহীদুজ্জামান সরকার, মো: শাহাব উদ্দিন, ইকবালুর রহিম, প্রধান…

Read More