দিয়া ইসলাম : সাভার গলফ ক্লাবে বাংলাদেশ প্রফেশনাল গলফারস এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে চার দিন ব্যাপি তৃতীয় হোসাফ ওপেন গলফ টুর্নামেন্ট।
রবিবার সকালে গলফ ক্লাবে বেলুন উড়িয়ে চার দিন ব্যাপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনানিবাসের ৭১ পদাতিক বিগ্রেড ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন পিএসসি।
চার দিন ব্যাপি এ টুর্নামেন্টে বাংলাদেশের সেরা ৮৪ জন প্রফেশনাল গলফার ও ১১ জন এ্যামোচার ভবিষৎ পেশাদার গলফার অংশ গ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন বিপিজিএ’র সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার (অব,) জি এম কামরুল ইসলাম,গলফ ক্লাবের সিইও মেজর (অব,) এ এন এম আব্দুল আহাদ।
আগামী ৭ ফেব্রুয়ারি চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে।
চার দিন ব্যাপি এ গলফ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা।
সাভার গলফ ক্লাবে বাংলাদেশ এ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শুরু
