সাভার ও আশুলিয়ার পৃথক স্থান থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার

Saver5দিয়া ইসলাম : সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  এদের মধ্যে ১০ জনকে সাভার মডেল থানা পুলিশ এবং বাকী ৬ জনকে আশুলিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের  ৫ দিনের রিমান্ড আবেদন করে ঢাকা জেলার চীফ জুডিশিয়াল মূখ্য বিচারিক হাকিম আদালতে প্রেরন করা হয়। এর আগে গেল রাতে তাদের অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই বিস্ফোরক ও নাশকতার মামলার পলাতক আসামী। দীর্ঘ দিন ধরে তারা পুলিশের চোখ ফাকি দিয়ে এলাকায় অবস্থান করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া সাভার ও আশুলিয়ার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পুলিশ রাত ভর তল্লাশী চালিয়েছে।

Related posts

Leave a Comment