সাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় আজ ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪৫ এম এল আর এস রেজিমেন্ট আর্টিলারি ও ৪৬ ডিভিশন লোকেটিং ব্যাটারি আর্টিলারি এবং ৬ স্বতন্ত্র এডি আর্টিলারি ব্রিগেড এর অধীনস্থ ৪৩ শোরাড সিসাইল রেজিমেন্ট আর্টিলারি পতাকা উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুরে আশুলিয়ার বিশমাইল এলাকায় সাভার ক্যান্টনমেন্ট এ পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
অনুষ্ঠানে এসময় সেনাবাহিনী প্রধান বলেন সকল সেনাসদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার লক্ষ্যে সদ্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের ঈন্সিত মান অর্জন করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যেকোন হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান।
অনুষ্ঠানে এসময় সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান,সাভার সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেনসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভারে সেনাবাহিনীর আধুনিকীকরণের ধারাবাহিকতায় আজ
