৪০ টাকার নিচে নামবে না চালের দাম : বাণিজ্যমন্ত্রী

tofayelবাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কৃষকদের স্বার্থে এবং ধানচাষে তাদের আগ্রহ ধরে রাখতে ভালো দাম দিতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, ৪০ টাকার নিচে কখনো চালের দাম আসবে না। এটা বাস্তবসম্মতও না। চালের দাম অ্যারাউন্ড ৪০ টাকাই থাকবে এবং সেটাই বর্তমানে আছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। বিশ্ব বাজারে দাম বেড়ে যাওয়ায় সামনে দেশেও ভোজ্য তেলের দাম বাড়বে বলে আভাস দিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা এখনো খাদ্যে উদ্বৃত্ত দেশ হিসেবেই থাকব। কারণ এই বছর বন্যার পর এখন যে ফসল আসতেছে এবং যে ফসল আসবে, তাতে আমরা উদ্বৃত্ত দেশ হিসেবেই থাকব।

তিনি জানান, বিশ্ববাজারে বিশেষ করে ভারত রপ্তানির ক্ষেত্রে দাম বাড়িয়ে তিনগুণ করায় দেশের বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। একই কারণে সামনে তেলের দামও বাড়তে পারে।

Related posts

Leave a Comment