সাবেক সংসদ সদস্য আবদুর রব চৌধুরী আর নেই

rob লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী সিএসপি আবদুর রব চৌধুরী (৮৪) আর নেই। রবিবার সকাল নয়টায় ঢাকার গুলশান নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে ।

রব চৌধুরী ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপি ছেড়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করেন। ওই সময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন।

বেলা দুইটায় সুপ্রিম কোর্ট ভবন এলাকায় এবং বিকেল চারটায় গুলশান এলাকায় জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Related posts

Leave a Comment