জয়ে ফিরলো রেড ডেভিলসরা

112102_02222ডেস্ক রিপোর্ট:  টানা তিন ম্যাচ ড্রয়ের পর অবশেষে জয়ের স্বাদ পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহামের বিপক্ষে ১-০ গোলের জয় পায় রেড ডেভিলসরা।

হেনরিক মিখতারিয়ানের প্রথম প্রিমিয়ার লিগ গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ইউনাইটেডের জয়।এদিন শুরু থেকে আক্রমণ চালালেও গোলের জন্য ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় মরিনহো শিষ্যদের।

প্রতিপক্ষের ছোট ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ম্যাঞ্চেস্টার। মাঝমাঠে হ্যারি কেনের ভুল পাস ধরে এররেরা বল বাড়ান মিখিতারিয়ানকে। আর্মেনিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার ডান দিক দিয়ে ডি’বক্সে ঢুকে উঁচু কোনাকুনি শটে গোলটি করে দলকে এগিয়ে দেন।

এদিন কোনো গোল করতে না পারায় মাইলফলক স্পর্শ করা হয়নি ইংলিশ তারকা ওয়েন রুনির। আর এক গোল করলেই ম্যানইউর হয়ে ববি চার্লটনের করা ২৪৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন রুনি।

 

 

মিতু/বিবি নিউজ/৫১৭

Related posts

Leave a Comment