সড়ক দূর্ঘটনায় সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার স্বামী নিহত,আহত অন্তত ৫

সাভার প্রতিনিধি:সাভারে ট্রাক চাপায় প্রাইভেট কারে থাকা সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহানের স্বামী কাজী সেলিমুর রহমান (৫৫) নিহত হয়েছে। এসময় খালেদা আক্তার জাহানসহ আহত হয়েছে অন্তত ৫ জন।
বুধবার রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় সাভার থেকে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান ও তার স্বামী কাজী সেলিমুর রহমান একটি প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওয়া দেন পরে তাদের প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের আলমনগর এলাকায় পৌছলে আমিনবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের উপরে উঠে দুটি প্রাইভেট কারকে চাপা দেয়। এসময় খালেদা আক্তারের স্বামী কাজী সেলিমুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। এসময় খালেদা আক্তার জাহানসহ আহত হয় এসময় অন্তত পাঁচ জন। আহতদের উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Related posts

Leave a Comment