জাবির উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত ধর্মঘট ও অবরোধ অব্যাহত

সাভার,৩ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসুচী পালন করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের নতুন ও পুরাতন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। অবরোধ কর্মসূচি চলবে বিকাল চারটা পর্যন্ত। এদিকে অবরোধের কারনে কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেনি। কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম।
এদিকে বৃহস্পতিবার ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল অবরোধের মাধ্যমে ধর্মঘট শুরু করেন আন্দোলনকারীরা। এসময় পরিবহন পুল থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন বের হতে দেয়নি। এতে ঢাকা থেকে শিক্ষক- কর্মকর্তাদের অধিকাংশই ক্যাম্পাসে আসতে পারেননি।
এদিকে টানা দ্বিতীয় দিনের মত অবরোধ করার ফলে স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম।
অবরোধ চলাকালে পূর্বনির্ধারিত কোনো পরীক্ষা ছাড়া সবধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এমনকি নতুন করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন দুর্নীতির দায় নিয়ে উপাচার্যকে পদত্যাগ করতেই হবে।
এদিকে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম জানিয়েছেন তিনি কোন দুর্নীতি করেনি তাই পদত্যাগ ও করবেন না।
এছাড়া আজ থেকে ক্যাম্পাস দুর্গাপুজা উপলক্ষে ১৫ অক্টম্বর পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে।

Related posts

Leave a Comment