চাঁদপুর, ২৮ ফেব্রুয়ারি : চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার বর্তমান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ’এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে ১ মার্চ মাস থেকে অতি দরিদ্র ও অসহায় ৫৩ হাজার পরিবারকে ১০ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেয়া হবে।
প্রথম পর্যায়ে মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ১০ টাকা কেজির চাল দেয়া হবে।
চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুরের ৮ উপজেলার ৮৮টি ইউনিয়নে স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমোদিত তালিকা অনুযায়ী মার্চ ও এপ্রিল এ দু’ মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে ৫৩ হাজার ১৫৬টি পরিবারের মধ্যে ১শ’ ২৮ জন সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত ডিলারের মাধ্যমে ওই চাল বিতরণ করা হবে।
চাঁদপুরের ১৪টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৭৩৬টি পরিবার, হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ২১ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ২৬৬টি পরিবার, ফরিদগঞ্জের ১৫টি ইউনিয়নে ১৫ জন ডিলারের মাধ্যমে ৭ হাজার ৯৯৭টি পরিবার, মতলব দক্ষিণের ৬টি ইউনিয়নে ১৩ জন ডিলারের মাধ্যমে ৫ হাজার ৩৬৫টি পরিবার, মতলব উত্তরের ১৩টি ইউনিয়নে ১৬ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার ৮১৪টি পরিবার, শাহরাস্তিতে ১০টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে ৪ হাজার ৫০৭টি পরিবার, কচুয়ার ১২টি ইউনিয়নে ১৯ জন ডিলারের মাধ্যমে ৯ হাজার ৩১২টি পরিবার এবং হাইমচরের ৬ টি ইউনিয়নে ৮ জন ডিলারের মাধ্যমে ৩ হাজার ১৬৮টি পরিবারকে স্ব -স্ব ইউনিয়নে ওই চাল দেয়া হবে।
চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোখলেছুর রহমান জানান, নি¤œ আয়ের মানুষের আর্থিক সহযোগিতার জন্যেই সরকার ১০ টাকা কেজির চাল দেয়ার উদ্যোগ নেয়।
এ কর্মসূচির আওতায় ২০১৭-২০১৮ অর্থবছরে ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে (প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণের সিদ্ধান্ত নেয় সরকার। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর বিতরণ করা হয়েছে এবং মার্চ ও এপ্রিল এ পাঁচ মাস চাল বিতরণ করা হবে।
চাঁদপুরে ১০ টাকা কেজিতে চাল পাবে ৫৩ হাজার পরিবার
