ভারতে যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় হতাহত ১২

accidentনয়াদিল্লী, ২৮ ফেব্রুয়ারি : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলে অন্তত পাঁচ জন নিহত ও অপর সাত জন আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪শ’ কিলোমিটার পূর্বে সোলাপুর জেলার হাগলুর গ্রামে মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
সোলাপুরের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজ ভোরে যাত্রীবাহী একটি গাড়ি ক্রীড়া সামগ্রীবহনকারী অপর গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। হাগলুর গ্রামের তুলজাপুর-পানধারপুর সড়কে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল। এই ঘটনায় দুই গাড়ির ১২ আরোহী আহত হয়।’
তিনি আরো বলেন, ‘আহত সকলকেই কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে মৃত ঘোষণা করে। অপর সাত জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।’

Related posts

Leave a Comment