গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ১৪

accident-গোপালগঞ্জ, ২৮  ফেব্রুয়ারি  : জেলার কাশিয়ানীতে উপজেলায়  সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ৪ জন নিহত ও অন্তত ১৪ বাসযাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ চালক শাজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া(২৮), রাতইল গ্রামের নজরুল মোল্যার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্যা (২৫) ও বাসযাত্রী শিল্পী সমাদ্দার (৫০)।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইট বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও পিকআপটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপের চালক ও দুই জন হেলপার ঘটনাস্থলে এবং বাসযাত্রী শিল্পী সমাদ্দার হাসপাতালে মারা যান।

Related posts

Leave a Comment