সাভারের এক শিশু ও অপর এক নারী শ্রমিককে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ২

grafদিয়া ইসলাম : সাভারে পৃথক দুটি বাড়িতে এক গার্মেন্টস শ্রমিক গৃহবধু ও এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় দুই ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। এঘটনায় স্থানীদের মাঝে চরম আতঙ্ক ।
এলাকাবাসী জানায় রাতে সাভারের কাতলাপুর এলাকায় নিজ ভাড়া বাড়িতে স্থানীয় আল-মুসলিম গার্মেন্টস এর ওই শ্রমিককে (২৪) প্রতিবেশী ফল বিক্রেতা আজাহার সাহ মুখ চেপে ধরে রাতে ধর্ষণ করে। পরে ওই গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এসে ওই ধর্ষণকারী আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে আসে। ধর্ষণের শিকার ওই গৃহবধু স্বামীকে নিয়ে কাতলাপুর এলাকায় একে এম আলিম ইমতিয়াজ এর বাড়িতে ভাড়া থাকতো। গতকাল তার স্বামী বাড়িতে না থাকায় ওই ফল বিক্রেতা এই সুযোগে তাকে ধর্ষণ করে।
অন্যদিকে গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর চার বছরের এক শিশুকে ধর্ষণ করে ১১  বছরের এক শিশু। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই ধর্ষণকারী ও ধর্ষণের শিকার শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সওগাতুল বলেন ধর্ষণের শিকার ওই গার্মেন্টস শ্রমিক ও শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে

Related posts

Leave a Comment