এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা ।
পুলিশ সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে প্রশাসনের নানামুখি তত্পরতার পরও বন্ধ হচ্ছেনা প্রশ্ন ফাঁস। গতকাল শনিবার গণিত পরীক্ষারও প্রশ্ন ফাঁস হয়েছে।
