সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের জাতীয় সংসদ ভবন পরিদর্শন

pma  ঢাকা, ৭ ফেব্রুয়ারি  : সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলে বেরসে আজ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন পরিদর্শনরেন।
এসময় সুইজারল্যান্ডের প্রেসিডেন্টকে স্বাগত জানান সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ মো. শহীদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহমান ও হুইপ মো. শাহাব উদ্দিন স্পিকারের সঙ্গে ছিলেন।
সংসদ ভবন পরিদর্শনকালে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রশংসা করেন। তিনি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, অধিবেশন কক্ষ এবং বিভিন্ন লবি পরিদর্শন করেন।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment