১৬ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) :করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
রবিবার সকালে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরো বলেন, সারাদেশে শিক্ষার্থীদের টিকা দানের কর্মসূচি জোরলোভাবে চলছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে।
তিনি আরো বলেন, সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপারটা নজরদারি করছে। স্বাস্থ্যবিধি মেনে সবােইকে করোনাভাইরাস মোকাবেলা করতে হবে। তারপরও যদি পরিস্থিতি ভয়াবহ হয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন।
দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৯ জন সহকারী শিক্ষা প্রকৌশলী অংশ গ্রহণ করছেন।
