সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে তৎপর হবার আহ্বান তথ্যমন্ত্রীর

২০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে ডিসিদের আরো তৎপর হবার আহ্বান জানিয়েছেন।তিনি আজ সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ডেপুটি কমিশনারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।এরপর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ডিসিদেরকে ‘মাঠ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নকারী…

Read More

সাভারে দুই জনের লাশ উদ্ধার

২০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): সাভারে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের তেঁতুলঝোড়া ও এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়,রাতে তেঁতুলঝোড়া এলাকার একটি বাড়িতে নুরন্নবী নামের ১৬ বছরের এক কিশোরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে হৃদয় নামের ২২ বছরের এক গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে…

Read More

রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে আছে

২০ জানুয়ারি ২০২২(বিবিনিউজ): বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন,নিজ দেশে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্ক সব সময়ই বাংলাদেশের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।মোস্তফা ওসমান তুরান বলেন বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণে এক যোগে কাজ করছে ঢাকা ও আঙ্কারা।তুরস্কের রাষ্ট্রদূতকে স্বাগত জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ।রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষকদের সাথে সৌজন্যতা বিনিময় করেন।পরে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে…

Read More

শিমুকে হত্যার দায় স্বীকার করলেন স্বামী

২০ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে, তিন দিনের রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী শাখাওয়াত আলীম নোবেল হত্যার দায় স্বীকার করেছেন। তবে কী কী কারণে হত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তা খুঁজছে পুলিশ। তদন্তকারী একটি সূত্র জানিয়েছে, পারিবারিক অশান্তির কারণেই শিমুকে হত্যা করা হয়। জানা গেছে, শ্বাসরোধে হত্যার পর লাশের সঙ্গে রাতভর ছিলেন স্বামী শাখাওয়াত আলীম নোবেল। পরদিন বন্ধু ফরহাদের সহযোগিতায় শিমুর বস্তাবন্দি লাশ নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরেন। লাশ ফেলতে না পেরে ব্যর্থ হয়ে তারা বাসায় ফেরেন। পরে শিমুর…

Read More

সাভারে বর্ণাঢ্য আয়োজনে এসএ টি‌ভির প্র‌তিষ্ঠাবা‌র্ষি‌কী পালন

২০ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দেশের পালিত হলো সর্বাধুনিক প্রযু্ক্তির তৃতীয় প্রজন্মের টেলিভিশন চ্যানেল এসএ টিভি’র শুভ জন্মদিনের উৎসব।দিনটি পালন উপলক্ষ্যে দিনভর আয়োজন ছিল র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের। অনুষ্ঠান পরিচালনা করেন এসএ টিভির সাভার প্রতিনিধি রুপোকুর রহমান।বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবের নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে সাভার প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে…

Read More