২০ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় দেশের পালিত হলো সর্বাধুনিক প্রযু্ক্তির তৃতীয় প্রজন্মের টেলিভিশন চ্যানেল এসএ টিভি’র শুভ জন্মদিনের উৎসব।
দিনটি পালন উপলক্ষ্যে দিনভর আয়োজন ছিল র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের। অনুষ্ঠান পরিচালনা করেন এসএ টিভির সাভার প্রতিনিধি রুপোকুর রহমান।
বেলা ১২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবের নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে সাভার প্রেসক্লাব চত্ত্বর থেকে একটি বিশাল র্যালী বের হয়ে বঙ্গবন্ধু চত্ত্বর ঘুরে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জরুল আলম রাজীব। এছাড়াও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাবেক সাধারন সম্পাদক মিঠুন, সাংবাদিক নেতা এটিএন বাংলার বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শেখ বাশার, জিটিভি’র আজিম উদ্দিন, দেশপত্রের গোলাম পারভেজ মুন্না, সিএনআই নিউজের চেয়ারম্যান নাট্যকার তোফায়েল হোসেন তোফা সানি,সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৯ পেরিয়ে এসএ টিভির দশম বর্ষে পদার্পন উপলক্ষ্যে টেলিভিশনের সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে এক বিশাল কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়
